শিরোনামঃ-

» খাদিমনগর ইউনিয়নে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন; দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী

প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২৬ | বুধবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual7 Ad Code

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার হারিছ আলী মেয়ে রুজি বেগমকে হাটখোলা ইউনিয়নের সতেরো টেকার বাড়ি গ্রামে তাঁর শ্বশুর বাড়ি লোকদের পরিকল্পিত নৃশংস হত্যার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় স্থানীয় সাহেবের বাজারে দেবাইর বহর পূর্ব পাড়া জামে মসজিদের সাবেক সভাপতি মুসলিম মিয়ার সভাপতিত্বে ও সমাজকর্মী বশির আহমদের পরিচালনায় বক্তারা বলেন, শ্বশুর বাড়ীর লোকজন দ্বারা নববধূ রুজি বেগম (২১) কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

৯ মাসের সংসারে টানাপোড়েন হলে বার বার সালিশ বিচার করে গত ২৫ সেপ্টেম্বর বিশিষ্ট মুরব্বিদের বৈঠকে দু’পক্ষের লোকজনের উপস্থিতিতে রুজিকে শ্বশুর বাড়িতে দেওয়া হয়। কিন্তু রুজি বেগমকে নিয়ে যাওয়ার সাপ্তাহ খানেক পর শ্বশুর বাড়ির লোকেরা পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করে সিলিং ফ্যানে রুজির লাশ টানিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, এজাহার ভুক্ত আসামি এবং হত্যাকাণ্ডের সহযোগী দোসরদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

অন্যতায় পরবর্তীতে বৃহত্তর খাদিমনগর ইউনিয়নবাসীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

তারা আরও বলেন, আসামিদের পক্ষে এসএমপি’র জালালাবাদ থানায় জোর লবিং চালিয়ে যাচ্ছে শিবের বাজারের কুখ্যাত বালুখেকো বুঙাড়ি মোহাম্মদ আলী সহ হত্যাকাণ্ডের সহযোগী দোসররা। একটি আইনী কাজে বুঙাড়িদের তোড়জোড়েরও তীব্র নিন্দা জানান বক্তারা।

Manual2 Ad Code

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ‎সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান রুবেল, ৩নং খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, ৮নং ওয়ার্ডের মেম্বার মুহিবুর রহমান কাজল, ৬নং ওয়ার্ডের মেম্বার মইন উদ্দিন, ৯নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান শামীম, সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন-অর রশীদ, সাহেবের বাজার সুঃ হাঃ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ, সহকারী শিক্ষক রায়হান আহমদ, ফিরুজ আহমদ, আব্দুল মালিক, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রইছ আলী, খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন ইমরান, গোলাম মাওলা রাজন, যুক্তরাষ্ট্র প্রবাসী শামীম আহমদ, সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আরব আলী, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, দেবাইরবহর পুর্বপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লী মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শরিফ আলী, সাহেবের বাজার ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালিন সভাপতি ও জামায়াত নেতা গুলজার হোসেন নাজিম।

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি মাওলানা আব্দুল হান্নান, আব্দুর রহিম, আব্দুল খালিক, আব্দুল মনাফ , লিয়াকত আলী, আব্দুল খালিক বতি, রফিক মিয়া, বিএনপি নেতা কাপ্তান মিয়া, ডা. আমির আলী, সহকারী শিক্ষক আব্দুস সালাম, মাওলানা মুয়াজ্জিম হোসাইন, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ, সাবেক অর্থ সম্পাদক আব্দুল মালিক, প্রচার সম্পাদক কপিল উদ্দিন, নির্বাহী সদস্য আব্দুল মুতলিব, সদস্য আব্দুল কাদির, রনি মিয়া, সাবেল আহমদ, আব্দুর রহিম, সদর উপজেলা যুবদল মেতা রফিক মিয়া, সাহেবের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ আল-আমিন, আমিনুর রহমান, শামিম আহমদ সোহাগ, সাদ্দাম হোসেন, সাহেবের বাজার দাখিল মাদ্রাসার শিক্ষক ক্বারী ফিরুজ আহমদ, সুরমান আলী, তরুন সমাজসেবক আবজল হোসেন, মুতলিব মিয়া, লুতফুর মিয়া, আইন উদ্দিন প্রমুখসহ সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র/ছাত্রীবৃন্দ ও নারীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031