শিরোনামঃ-

» দক্ষিণ সুরমায় নারী দিবস উদযাপন

প্রকাশিত: ০৮. মার্চ. ২০২৪ | শুক্রবার


Manual6 Ad Code

নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে : হাবিবুর রহমান হাবিব এমপি

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

Manual7 Ad Code

সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর ফলশ্রুতিতে অনেকক্ষেত্রে নারীরা পরিবারের কর্তৃত্ব করে যাচ্ছেন।

Manual8 Ad Code

তিনি শুক্রবার (৮ মার্চ) সকালে দক্ষিণ সুরমা নারী উন্নয়ন যুব সংস্থা আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

Manual7 Ad Code

দক্ষিণ সুরমা নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি তাহমিনা সুলতানার সভাপতিত্বে ও যুব সংগঠক জাহাঙ্গীর খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি, সিসিকের সাবেক কাউন্সিলর নারীনেত্রী নাজনীন আক্তার কনা, বিশিষ্ট সমাজসেবী আব্দুস সাত্তার, দক্ষিণ সুরমা নারী উন্নয়ন যুব সংস্থার উপদেষ্টা ও সমাজসেবী ওলিউর রহমান সুফী, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা নারী উন্নয়ন যুব সংস্থার সহ-সভাপতি উম্মে সালমা মিতি, গল্পকার শহিদুল ইসলাম লিটন, কবি উত্তম কুমার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল আলম।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031