- আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতির সাথে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিসিকের পাঁচ ওয়ার্ডে এক হাজার গাছের চারা বিতরণ
- সম্প্রসারিত ওয়ার্ডে আধুনিক নাগরিক সুবিধা করতে কাজ করছে সিসিক : সিসিক প্রশাসক
- সিসিক ২০ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিসিক প্রশাসক; লাকড়িপাড়ার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
- মৌলভীবাজার সফরে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
- ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সিলেট জেলা ও মহানগর যুবদলের খাবার বিতরণ
- সুনামগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- সিলেট হলি ডে হোম এর যাত্রা শুরু; প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে : মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী বৃক্ষরোপণ
- সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল সভা
» অবিলম্বে নির্বাচন তফসিল বাতিল করুন : বাম গণতান্ত্রিক জোট
প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০২৩ | রবিবার
ডেস্ক নিউজঃ
একতরফা নির্বাচনী তফসিল বাতিল, সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেটস্হ আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় ল কলেজ সম্মুখ থেকে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের হয় ও পরবর্তীতে কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সনজয় কান্ত দাশ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ, সিপিবি জেলা এডভোকেট নিরঞ্জন দাশ খোকন,বাসদ জেলা সদস্য মাছুমা খানম প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ নির্বাচন কমিশনকে পুতুল নির্বাচন কমিশন হিসেবে আখ্যায়িত করে তাদের পদত্যাগ দাবি করে বলেন, প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করার অভিযোগে জনগণ এদের ক্ষমা করবে না। নেতৃবৃন্দ সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপকে সংবিধানবিরোধী ও জরুরি আইন জারির সামিল হিসেবে উল্লেখ করে এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, দেশ এক সংকটের মধ্যে আছে। তামাশার নির্বাচন সংগঠিত হলে এই সংকট আরও বাড়বে। বিদেশি আধিপত্য দেশকে নতুন সংকটে ফেলতে চাইবে। এর দায় সরকারকেই নিতে হবে।
নেতৃবৃন্দ বলেন, ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, হচ্ছে আওয়ামী লীগ ও তার ভাগবাটোয়ারার সহযোগিদের নির্বাচন। এখানে ‘ইলেকশন’ নয়, হবে ‘সিলেকশন’। এই বিনা ভোটের সংসদ সদস্যদের সম্পদের যেসব তথ্য জনগণ দেখল, তা লুটপাটের অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। তাই এই নির্বাচন নতুন লুটপাটের-ভাগবাটোয়ারার নতুন অধ্যায় সূচনা করবে।
নেতৃবৃন্দ অবিলম্বে নির্বাচনী তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নতুন নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৫ বার
সর্বশেষ খবর
- আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতির সাথে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিসিকের পাঁচ ওয়ার্ডে এক হাজার গাছের চারা বিতরণ
- সম্প্রসারিত ওয়ার্ডে আধুনিক নাগরিক সুবিধা করতে কাজ করছে সিসিক : সিসিক প্রশাসক
- সিসিক ২০ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিসিক প্রশাসক; লাকড়িপাড়ার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
- মৌলভীবাজার সফরে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
- হাসপাতাল চালুর উদ্যোগে প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে সিলেট বিভাগ গণদাবী পরিষদের অভিনন্দন
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পৃথক অবস্থান কর্মসুচী অব্যাহত
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পৃথক অবস্থান কর্মসুচী পালন


