- নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সাথে ‘দেশ যুব সংগঠন সিলেট’-এর শুভেচ্ছা ও মতবিনিময়
- মদিনা মার্কেটের ঘটনা; তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল
- সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- জুলাই সনদ বাস্তবায়ন ও ন্যায়বিচারের দাবিতে পরিবহন শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ ও সমাবেশ
- বিআরটিসি-এর নতুন টিকিট বুকিং কাউন্টার চালু
- সিলেট বিভাগ জামায়াতের প্রস্তুতি সভা
- রোটারি ক্লাব অফ সিলেট গ্রীন সিটির প্রথম সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
- সিলেট মহানগর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল
- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির অভিষেক সম্পন্ন
- সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
» এমসি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালেহ আহমদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০২৩ | শনিবার
ডেস্ক নিউজঃ
সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালেহ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাপক মো. সালেহ আহমদ সর্বজনশ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। সিলেটের শিক্ষাঙ্গণে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন।
পররাষ্ট্র মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর মো. সালেহ আহমদ শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
গুণী এই শিক্ষাবিদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সিলেটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামে ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন প্রফেসর মো. সালেহ আহমেদ। তিনি চতুর্দশ বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। ময়মনসিংহ গফরগাঁও সরকারি কলেজে মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে ১৯৯৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।
১৯৯৪-২০০১ সালে এমসি কলেজে, সেখান থেকে ২০০১ সালে রাজশাহী সিটি সরকারি কলেজে এবং পরবর্তীতে আবারো পদোন্নতি পেয়ে এমসি কলেজে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হয়ে যোগদান করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৮ বার
সর্বশেষ খবর
- নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সাথে ‘দেশ যুব সংগঠন সিলেট’-এর শুভেচ্ছা ও মতবিনিময়
- মদিনা মার্কেটের ঘটনা; তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল
- সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- জুলাই সনদ বাস্তবায়ন ও ন্যায়বিচারের দাবিতে পরিবহন শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ ও সমাবেশ
- বিআরটিসি-এর নতুন টিকিট বুকিং কাউন্টার চালু
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর