- মাওলানা জিলাল আহমদের মায়ের ইন্তেকালে মহানগর মজলিসের শোক
- শহীদ জিয়ার শাহদাত বার্ষিকী; মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
- দি এইডেড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে বদরুজ্জামান সেলিমের দায়িত্ব গ্রহণ
- তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর
- সিলেটে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন
- ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
- কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদুল আযহার ৩ জামাত
» সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে সিসিক মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান
প্রকাশিত: ১৩. ডিসেম্বর. ২০২৩ | বুধবার
ডেস্ক নিউজঃ
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা, সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবি উপস্থাপনের বলিষ্ঠ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় নগরভবনে সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
যুব সংগঠক মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে সিলেট নগরীর সচেতন নাগরিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, মোঃ খলিলুর রহমান খাঁন, হাজী মোঃ আশরাফ উদ্দিন, আলহাজ্ব মুখতার আহমেদ তালুকদার, মোঃ নজমুল হুসেইন, দীপক কুমার মোদক বিলু, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, নুর হোসেন, সৈয়দ রাসেল, মোঃ মহিবুর রহমান মুহিব ও লায়েক আহমদ।
স্মারকলিপির বিষয়বস্তুঃ
সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন-২০২৩ এ বিপুল ভোটে বিজয়ী হয়ে মেয়র পদে অধিষ্টিত হওয়ায় আপনাকে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
আপনার বলিষ্ঠ নেতৃত্বে সিলেট মহানগরীর চিহ্নিত সবধরণের সমস্যা দুর হবে বলে আমরা নগরবাসী আশাবাদী। সিলেট মহানগরীতে আমরা নগরবাসী ফুটপাতে হাঁটাচলায় ও যানবাহন নিয়ে রাস্তায় চলাচলে খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছি। সিলেট মহানগরীর অনেক গুরুত্বপূর্ণ রাস্তা গাড়ি পার্কিংয়ের অবৈধ স্ট্যান্ডে পরিণত হয়েছে।
যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় অনাকাঙ্খিত যানজট লেগেই আছে। নগরীর প্রায় রাস্তা ও ফুটপাতে ভ্রাম্যমান ব্যবসায়ীরা ভ্যান, ঠেলাগাড়ি, চেয়ার টেবিল বসিয়ে অবৈধভাবে জমজমাট ব্যবসা করছে।
এতে নগরবাসীর দুর্ভোগ যেমন বেড়েছে, তেমনি সড়কেও বেশিরভাগ সময় লেগে থাকে তীব্র যানজট। জনসাধারণের ফুটপাতে হাঁটার জায়গা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফুটপাত ও রাস্তা দখলের কারণে নগরীর বন্দরবাজার, মহাজনপট্রি, কালিঘাট, জিন্দাবাজার, জল্লারপার, চৌহাট্রা, আম্বরখানা, রিকাবীবাজার স্টেডিয়াম মার্কেট, কাজলশাহ, লামাবাজার, জিতুমিয়ার পয়েন্ট, তালতলা, ধোপাদিঘিরপাড়, ভার্থখলা, কদমতলী সহ প্রায় প্রতিটি অলিগলির রাস্তায় বেশিরভাগ সময়ই যানজট লেগেই থাকে।
সিলেট মহানগরীর সর্বস্তরের বাসিন্দাদের সুবিধার্থে আধ্যাত্মিক রাজধানী, পর্যটন নগরী, প্রবাসী অধ্যুষিত বিভাগীয় সিলেট নগরীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার জন্য আপনার দৃঢ হস্তক্ষেপ কামনা করছি।
উপরোক্ত বিষয়টি বিবেচনায় নিয়ে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষে সুপরিকল্পিত ও দূরদর্শিতাপূর্ণ বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহনের জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


