শিরোনামঃ-

» সুবিধাবঞ্চিত আনসার ভিডিপি সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৫. ডিসেম্বর. ২০২৩ | মঙ্গলবার

Manual4 Ad Code

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস বলেছেন, দেশ ও জাতি গঠনে আনসার ভিডিপির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। তারা দেশ ও জাতির কল্যানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন, বনায়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, নিরক্ষরতা দূরীকরণ, নারী ও শিশু পাচার রোধ সহ দেশের উন্নয়নমূলক কর্মকান্ডে নিরলস ভাবে কাজ যাচ্ছে। তিনি দেশের মানুষের দুঃসময়ে আনসার ভিপিপির সদস্যদের পাশের দাঁড়ানোর আহবান জানান।

Manual3 Ad Code

তাছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের আন্তরিতকতা ও সাহসিকতার মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনে বিশেষ গুরুত্বারোপ করার আহবান জানান।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্ছ এবং জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে দরিদ্র-অসহায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

বাংলাদেশ আনসার ও ভিডিপি সিলেট জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বীর সভাপতিত্বে ও সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হকের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: রাশেল গাজী, তানিয়া লাইজু খানম, আমির হোসেন ও দলনেতা ইমতিয়াজ রহমান ইনু।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২০৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930