শিরোনামঃ-

» দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২৩ | শনিবার

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ
দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন এমপির সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী।

Manual5 Ad Code

শনিবার (১৮ নভেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রীর সিলেটস্থ বাসভবনে ড.মোমেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

Manual6 Ad Code

এ সময় পররাষ্ট্রমন্ত্রীও সিলেটের নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানান এবং সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।এসময় মন্ত্রী ও মেয়র সিলেট নগরীর উন্নয়নে  কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করেন।

উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীণি সেলিনা মোমেন ও আনোয়ারুজ্জামান চৌধুরীর স্ত্রী হলি চৌধুরী।

Manual6 Ad Code

উল্লেখ্য- গত ৭ নভেম্বর মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী সিসিকের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করেন এসময় পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে ছিলেন।

২১ জুন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি ভোট পান ১ লাখ ১৯ হাজার ৯৯১টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পেয়েছিলেন ৫০ হাজার ৮৬২ ভোট। নির্বাচনে ভোট পড়েছিলো ৪৬ দশমিক ৭১ শতাংশ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930