- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» এমসি কলেজের প্রতিষ্ঠাতা গিরিশচন্দ্র রায়ের ম্যুরাল উদ্বোধন
প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২৩ | শনিবার
ডেস্ক নিউজঃ
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রতিষ্ঠাতা রাজা গিরিশচন্দ্র রায়ের ম্যুরাল স্থাপনের কাজ শেষে শনিবার (১৮ নভেম্বর) বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে ম্যুরালের উদ্বোধন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
উদ্বোধন শেষে তিনি বলেন, গত ২২ জুলাই ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপনকাজের উদ্বোধন করা হয়। এর প্রায় চার মাস পর নির্মাণকাজ শেষে আজ ম্যুরালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কলেজ প্রতিষ্ঠার ১৩১ বছর পর প্রতিষ্ঠাতার স্মৃতি রক্ষায় এটিই প্রথম আনুষ্ঠানিক কোনো উদ্যোগ।
ম্যুরাল নির্মাণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাতার অবদান ও নাম শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, মুরারিচাঁদ কলেজের গনিত বিভাগের সহযোগী অধ্যাপক ও ম্যুরাল নির্মাণ কাজের সমন্বয় কমিটির সদস্য প্রবীর রায় ও সমাপনী বক্তব্য রাখেন ম্যুরাল নির্মাণ কমিটির সমন্বয়ক, কলেজের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল আহাদ।
ম্যুরাল উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুরারিচাঁদ কলেজের সাবেক অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, সাবেক অধ্যক্ষ পান্না রানী রায়, দর্শন বিভাগের অধ্যাপক প্রফেসর আবুল কালাম আজাদ, প্রফেসর পরিমল কুমার দে, প্রফেসর তপন কান্তি ধর, প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট সাংবাদিক আল আজাদ, সাহেদ আহমদ, এ কে এম ফজলুর রহমান, বদরুল ইসলাম শোয়েব, মুক্তাদীর আহমদ মুক্তা, আক্কাছ খান ও বর্তমান শিক্ষার্থী আশরাফ ইসলাম।
এসময় মুরারিচাঁদ কলেজের শিক্ষকমন্ডলী সহ বিভিন্ন ব্যাচের বিপুল সংখ্যক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু করে পরে কলেজের প্রতিষ্ঠাতা রাজা গিরিশচন্দ্র রায়ের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং ম্যুরাল নির্মাণের অন্যতম উদ্যোগ গ্রহণকারী প্রয়াত মিশফাক আহমদ মিশুর স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তাগন বলেন, ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে কলেজ প্রতিষ্ঠাতার ম্যুরাল স্থাপন একটি যুগান্তকারী উদ্যোগ। এতে করে আগামী প্রজন্ম এই কলেজের ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে জানতে পারবে।
উদ্বোধন শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শামীমা চৌধুরী। দলীয় নৃত্য এবং গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯২ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর