শিরোনামঃ-

» অবরোধের সমর্থনে সিলেট জেলা ও মহানগর যুবদলের মিছিল সমাবেশ

প্রকাশিত: ০৮. নভেম্বর. ২০২৩ | বুধবার


Manual6 Ad Code

হামলা-মামলা গ্রেফতার নির্যাতন চালিয়ে গণতন্ত্রের বিজয় ঠেকানো যাবেনা

ডেস্ক নিউজঃ

বিএনপি কেন্দ্র আহুত ৩য় ধাপের টানা ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে নগরীতে মিছিল সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। অবরোধের ১ম দিন বুধবার (৮ নভেম্বর) দিবাগত সন্ধ্যা ৬টার দিকে নগরীর বন্দরবাজার থেকে মিছিলটি শুরু হয়ে আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেপার পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে জেলার আওতাধিন বিভিন্ন উপজেলা ও মহানগর আওতাধিন বিভিন্ন ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, লিটন আহমেদ, কয়েস আহমেদ, এমদাদুল হক স্বপন, জামিল আহমেদ, মাহফুজ চৌধুরী, রায়হান আহমেদ, জি. এম. বাপ্পি, এনামুল হক চৌধুরী শামীম, অলি চৌধুরী, আলী আহমদ আলম, ইসহাক আহমদ, আমিনুল ইসলাম আমিন ও এস. এম পলাশ প্রমূখ।

Manual7 Ad Code

মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী ফ্যাসিবাদীদের দিন শেষ হয়ে আসছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে বাকশালীদের গদি রক্ষার ষড়যন্ত্র সফল হবেনা। দেশপ্রেমিক জনতার বিজয় সময়ের ব্যাপার মাত্র। সকল হুমকী ধামকী উপেক্ষা করে কেন্দ্রঘোষিত কর্মসূচী সফল করতে হবে। টানা অবরোধ সফলের মাধ্যমে সিলেটবাসী প্রমাণ করেছে বাকশালী সরকারকে জনগণ আর এক মুহুর্ত দেখতে চায়না। নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া যাবেনা।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031