- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
- জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান
- জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত পরিচালকের বৈঠক
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
- বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করছেন: আবুল কাহের চৌধুরী শামীম
» জেলা ও মহানগর যুবদলের মিছিল সমাবেশ
প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২৩ | মঙ্গলবার
জিলু হত্যার প্রতিবাদে বুধবার সিলেট বিভাগে হরতালের ডাক যুবদলের
সিলেটের দক্ষিণ সুরমায় শান্তিপূর্ণ অবরোধ চলাকালে পুলিশের গাড়িচাপায় আহত হয়ে পুলিশী হেফাজতে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি’র সদস্য জিলু আহমেদ দিলুকে হত্যার প্রতিবাদে বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে হরতাল কর্মসূচী ঘোষনার দেন যুবদল নেতারা। মিছিলে জেলা ও মহানগর আওতাধিন বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল নেতা তোফাজ্জুল হক বেলাল, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, জামিল আহমদ, আলী আহমদ আলম, ফখরুল ইসলাম রুমেল ও ইসহাক আহমদ প্রমূখ।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে পুলিশ অবরোধ চলাকালে গাড়ি চাপা দিয়ে যুবদল নেতা জিলুকে গুরুতর আহত করে। এরপর গ্রেফতার করে পুলিশী হেফাজতে নিয়ে হত্যা করেছে। অবৈধ ক্ষমতার মসনদ ঠিকিয়ে রাখতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে খুনীচক্রে পরিনত করেছে। গণতান্ত্রিক আন্দোলনে সিলেটের প্রথম শহীদ গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি’র সদস্য জিলু আহমেদ দিলুর রক্ত বৃথা যাবেনা। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে এসব হত্যার বদলা নেয়া হবে। কিশোরগঞ্জে ২ জন বিএনপি নেতাকে হত্যা ও সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতসহ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার। দেশব্যাপী বিরোধী নেতাকর্মীদের উপর হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবেনা। আওয়ামী লীগকে অবশ্যই বিদায় নিতে হবে।
সিলেটে যুবদল নেতা জিলু হত্যার প্রতিবাদে সিলেট বিভাগে বুধবার (১ নভেম্বর) শান্তিপূর্ণ সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে বুধবারের হরতাল সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫২ বার
সর্বশেষ খবর
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর