শিরোনামঃ-

» দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২৬ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
নতুন পৌরসভা গঠনের মাধ্যমে আরও প্রশাসনিক জটিলতা বৃদ্ধি না করে পুরো দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, দক্ষিণ সুরমা এখন আর আগের সেই গ্রামীণ কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নেই। পুরো এলাকাই দ্রুত নগরায়িত হচ্ছে এবং মেট্রোপলিটনের মধ্যেও রয়েছে। তাই এখন থেকেই আমাদের ভাবনার জায়গাটা হওয়া উচিত আগামী ২০-৩০ বছরে দক্ষিণ সুরমাকে আমরা কোথায় দেখতে চাই।

Manual1 Ad Code

তিনি বলেন, অপরিকল্পিতভাবে ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণ হচ্ছে, খাল-বিল ও জলাধার সংকুচিত হচ্ছে, ড্রেনেজের জায়গাও কমে আসছে।

Manual8 Ad Code

এগুলো আরও কয়েক বছর এভাবে চলতে থাকলে ভবিষ্যতে রাস্তা প্রশস্ত করা, ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা কিংবা প্রয়োজনীয় নাগরিক অবকাঠামো গড়ে তোলা অনেক বেশি কঠিন ও ব্যয়বহুল হয়ে পড়বে।

তাই নতুন করে পৌরসভা গঠন করে আরেকটি মধ্যবর্তী প্রশাসনিক স্তরে যাওয়ার পাশাপাশি এর চেয়েও দীর্ঘমেয়াদি কোনো চিন্তা করা যায় কি না, সেটাও বিবেচনায় রাখা দরকার।

Manual5 Ad Code

পুরো দক্ষিণ সুরমাকে ভবিষ্যৎ সিলেট নগরীর অংশ হিসেবে ধরে এখন থেকেই একটি মাস্টারপ্ল্যানের আওতায় আনার সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।

কোথায় আবাসিক এলাকা হবে, কোথায় বাণিজ্যিক এলাকা, ভবিষ্যতের রাস্তা কতটা প্রশস্ত হবে, ড্রেনেজ ব্যবস্থা কীভাবে হবে এবং খাল-বিল ও জলাধার কীভাবে সংরক্ষণ করা হবে এসব বিষয়ে এখনই একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকলে ভবিষ্যতের দক্ষিণ সুরমাকে অনেক বেশি পরিকল্পিতভাবে গড়ে তোলা সম্ভব হবে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31