শিরোনামঃ-

» শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল’র ফানুস উত্তোলন ও আলোচনা সভা

প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০২৩ | শনিবার

Manual4 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual5 Ad Code

শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেটে বিশ্বশান্তি কামনায় সম্প্রীতির ফানুস উত্তোলন, আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর কাজিরবাজার সেতুর উপর থেকে সম্প্রীতির ফানুস উত্তোলনের আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল।

ফানুস উত্তোলনকালে উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলী। এসময় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এদিকে সকাল ১০টায় নগরীর দরগাগেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের হলরুমে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার সহ সংঘদান, ধর্মনেশনা বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনা, প্রদ্বীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহামুণি পাহাড়তলী অরণ্য ভাবনা কেন্দ্রের পরিচালক ভদন্ত জগতজ্যোতি থেরো।

Manual5 Ad Code

রাঙ্গামাটি পার্বত্য জেলা বেতবুনিয়া শীলছড়ি অভয়ারণ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্স এর পরিচালক ভদন্ত সাধনানন্দ মহাথেরো সভাপতিত্বে ও সাবেক প্রতিষ্ঠতা সভাপতি উৎফল বড়ুয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার বেতবুনিয়া শীলছড়ি অভয়ারণ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্স এর অন্তেবাসী ভদন্ত শ্রদ্ধানন্দ থেরো, চট্টগ্রাম হাটহাজারী জোবরা ভাবনা কেন্দ্রের অন্তেবাসী ভদন্ত দীপবংশ থেরো।

Manual7 Ad Code

ফানুস উত্তোলন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, অধ্যাপক বরন চৌধুরী, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, সভাপতি লিটন বড়ুয়া, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি অংশ মারমা, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রেনেসা মুৎসুদ্দী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31