- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : খন্দকার আব্দুল মুক্তাদির
- সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র্যালি ও আলোচনা সভা
- বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু
- নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র
- সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
- স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনলেন এমপি এমরান পুলিশ কমিশনারকে সুষ্ঠু তদন্তের নির্দেশ সিলেটের আলোচিত ট্রিপল মার্ডার
- সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী : সিসিক প্রশাসক
- জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিকবৃন্দকে সাদর আমন্ত্রণ
» ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সিলেটে বিএমবিএফ’র মানববন্ধন
প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২৩ | শনিবার
ডেস্ক নিউজঃ
ইহুদীয় ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বিএমবিএফ সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) বাদ আছর নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পক্ষে ছিল, আছে এবং থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে ছিলেন। প্রধানমন্ত্রীও বলেছেন, বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে আছে, থাকবে।
এ মুহূর্তে আমাদের সরকারের কাছে দাবি সংসদে ইসরায়েলের পক্ষে নিন্দা প্রস্তাব আনুন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের দুঃশাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন। এ সময় নেতৃবৃন্দ চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরায়েলকে দায়ী করে অবিলম্বে এ আগ্রাসন বন্ধের দাবি জানান।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট বিভাগীয় সহ সভাপতি সাংবাদিক এম এ হান্নান, সহ সভাপতি মো. আনোয়ার হোসেন, শ্যামল চৌধুরী, জেলা সহ সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক তারা মিয়া তালুকদার, মহানগর সভাপতি মির্জা রেজওয়ান বেগ, সাধারণ সম্পাদক টিপু চৌধুরী, সাংবাদিক এম এ মতিন, সাংবাদিক খালেদ মিয়া, শিরিন আক্তার চৌধুরী, আব্দুল ওয়াদুদ, ইউসুফ সেলু, ইব্রাহিম আলী, আব্দুল হক, সাহেদা আক্তার, ডা. হোসেন রেজা, জাহারা বেগম, জিয়াউল হক জিয়া, আব্দুল হান্নান, আলী হোসেন আলীম, আবু তাহের, সাংবাদিক আশরাফ উল্লাহ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৩ বার
সর্বশেষ খবর
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : খন্দকার আব্দুল মুক্তাদির
- সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র্যালি ও আলোচনা সভা
- বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- বিদ্যুৎ লোডশেডিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএমবিএএফ এর মানববন্ধন
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ স্বদিচ্ছাই যথেষ্ট


