- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান সভা
প্রকাশিত: ১৭. অক্টোবর. ২০২৩ | মঙ্গলবার
প্রযুক্তির উৎকর্ষতা সাধনে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই : একেএম লুৎফুর রহমান সিদ্দিক
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক (যুগ্নসচিব) একেএম লুৎফুর রহমান সিদ্দিক বলেছেন, বিজ্ঞানে উন্নয়ন না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী করতে এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কাজ করছে।
দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের বিজ্ঞান সম্পর্কে সঠিক ধারণা দিতে জাদুঘর প্রতিনিয়ত নিত্য নতুন আবিস্কার পৌছে দিচ্ছে।
তিনি বলেন, প্রযুক্তির উৎকর্ষতা সাধনে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। তিনি বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন এবং শিক্ষার্থীদের এ বিষয়ে বেশি মনোযোগী হওয়ার আহবান জানান।
তিনি মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের আলীনগরস্থ ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত বিজ্ঞান সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন, দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি।
বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শেখ নুরুদ্দীন, দিলাদ আহমদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান, শিহাব মোঃ তোফায়েল, সুমন কুমার সিং, আল আমিন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, হাসান আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক দীপাংকর দেব নাথ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিনা বেগম। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি একেএম লুৎফুর রহমান সিদ্দিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষার উন্নয়নে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩২১ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর