- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
» সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২৩ | রবিবার
গণদাবী উপেক্ষা করে একতরফা ভোটারবিহীন নির্বাচনের ষড়যন্ত্র সফল হবেনা : মু. ফখরুল ইসলাম
ডেস্ক নিউজঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, গণতন্ত্র বিনাশী সরকার আবারো পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। গণদাবীকে উপেক্ষা করে আজ্ঞাবহ দলীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে একতরফা ভোটারবিহীন নির্বাচনের পরিনতি ভালো হবেনা। সময় থাকতে শুভবুদ্ধির উদয় না হলে সরকারকে চড়া মূল্য দিতে হবে। বাকশালী সরকার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দমিয়ে রাখতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারী জেনারেলসহ শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে।
দেশব্যাপী জামায়াত-শিবিরের নেতাকর্মীদের উপর গ্রেফতার নির্যাতন চালানো হচ্ছে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ছাড়া দেশে আর কোন পাতানো নির্বাচনের ফ্যাসিবাদী স্বপ্ন জনগণ পূরণ হতে দিবে না।
তিনি রবিবার (১৫ অক্টোবর) সকালে নগরীর বন্দরবাজার এলাকায় নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে ও দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় জামায়াতের কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আলাউদ্দিন, মাওলানা ফয়জুর রহমান, ফয়জুল ইসলাম জায়গীরদার, পারভেজ আহমদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দমিয়ে রাখতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারসহ জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে।
দেশব্যাপী জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে যাচ্ছে।
যতই জুলুম নিপীড়ন হোক না কেন দেশে যে কোন পাতানো নির্বাচন জাতি প্রতিহত করবে। অবিলম্বে আমীরে জামায়াত সহ সকল নেতৃবৃন্দকে মুক্তি দিন ও নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পূণর্বহাল করে দ্রুত পদত্যাগ করুন। অন্যথায় দেশপ্রেমিক জনতার গণবিষ্ফোরণে এই সরকারকে বিদায় নিতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩২৬ বার
সর্বশেষ খবর
- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর