শিরোনামঃ-

» খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২৩ | শুক্রবার


Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual5 Ad Code

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে ও সিলেট জেলা ও মহানগর যুবদলের ব্যবস্থাপনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

মাহফিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Manual2 Ad Code

এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, বিএনপি নেতা রেজাউল করিম নাচন, যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, আখতার আহমেদ, নজরুল ইসলাম, মিজানুর রহমান নেসার, লিটন আহমেদ, কয়েস আহমেদ, রায়হান আহমেদ, জামিল আহমেদ, এনামুল হক চৌধুরী শামীম, এহতেশামুল হক সবুজ, আমিনুল ইসলাম আমিন, এস, এম পলাশ, সুচিত্র চৌধুরী বাবলু, নাজিম উদ্দীন পান্না, বেলায়েত হোসেন মোহন, স্বেচ্ছাসেবক দল নেতা হাসান হাফিজুর রহমান (টিপু), ছাত্রদল নেতা মাসরুর রাসেল, আব্দুস সালাম টিপু, তানিমুল ইসলাম তানিম ও আবু বকর সিদ্দিক প্রমূখ।

Manual3 Ad Code

মাহফিলে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের সভাপতি আব্দুর রহিম এবং কেন্দ্রীয় যুবদলের সদস্য ও যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন সিলেটবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া কামনা করেছেন। এছাড়া মাহফিলে সিলেট জেলার আওতাধিন সকল উপজেলা ও পৌর এবং মহানগর আওতাধিন সকল ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31