- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
» রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিত: ১০. অক্টোবর. ২০২৩ | মঙ্গলবার
ডেস্ক নিউজঃ
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) দাড়িয়াপাড়াস্থ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফসার আজিজ এর সভাপতিত্বে ও সহাকারী শিক্ষক তাহমিনা আক্তার, মাধবী চক্রবর্ত্তী ও দ্বীপ দাস এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড.নাসির উদ্দিন খান।
প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গনে পৌঁছালে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইয়াস্ক্রীন আল গিফারী রাইসা ফুলের তোড়া দিয়ে অতিথিকে বরণ করে নেয়। সাথে সাথে বিদ্যালয়ের চৌকস বি.এন.সি.সি ক্যাডেট দল গার্ড অব অনার এর মাধ্যমে প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চের দিকে এগিয়ে নেয় এবং যাবতীয় শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে বিদ্যালয়ের চৌকস স্কাউট দল।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মানবিক অনুষদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডীন ও বরেণ্য শিক্ষাবিদ ড. আবুল ফতেহ ফাত্তাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পধোন শিক্ষক শাহনাজ বেগমসহ সবাইকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, নবম শ্রেণির শিক্ষার্থী মো: নাফিছুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করে ৮ম শ্রেনির শিক্ষার্থী প্রিয়া রাণী রায়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল আলম রফিক। মানপত্র পাঠ করে ৮ম শ্রেণির শিক্ষার্থী অর্ঘ্য দাস এবং ৭ম শ্রেণির শিক্ষার্থী ইশারা দেবনাথ।
প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন, অনুষ্ঠানের সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রধান বক্তা ড. আবুল ফতেহ ফাত্তাহকে ক্রেস্ট প্রদান করেন সহকারী প্রধান শিক্ষক অসীম রঞ্জন তালুকদার ও সিনিয়র শিক্ষক আ.ক.ম আব্দুজ জাহির।
বিশেষ অতিথি কবির খানকে ক্রেস্ট তুলে দেন, সিনিয়র শিক্ষক মো: আব্দুল মতিন ও জীবন চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে ২০২৩ সালে এ+ প্রাপ্ত ১৫ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। তাছাড়া ২০২৩ সালের ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: সামছুল হক, তপু বিশ্বাস, এহসানুল হক জালাল, মো: আব্দুল হাফিজ, সহকারী শিক্ষকবৃন্দের মধ্যে মাহবুবা নাসরিন, দীপিকা রাণী রায়, সুফিয়া আক্তার, নার্গিস বেগম, জাহানারা বেগম, পাপ্পী রাণী চন্দ, আয়েশা খাতুন, ফারুক আহমেদ, সুবল সূত্রধর, সরকারি টি.টি কলেজের প্রশিক্ষণার্থী শিক্ষক আজিজা খাতুন, মোসাব্বির আহমদ নাঈম, সালমা বেগম, সোমা বেগম, নিহাস মতিন, লাভলী আক্তার, ইমদাদ আহমদ, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর মো: নূরুল আমীন সহ কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। সভার শেষে অনুষ্ঠানের সভাপতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৫ বার
সর্বশেষ খবর
- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর