শিরোনামঃ-

» তালিকাভুক্ত সাংবাদিক হতে লাগবে স্নাতক বা ৫ বছরের অভিজ্ঞতা

প্রকাশিত: ২১. আগস্ট. ২০২৩ | সোমবার


Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ

স্নাতক অথবা সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা ছাড়া কেউ প্রেস কাউন্সিলের তালিকাভুক্ত সাংবাদিক হতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

আজ সোমবার (২১ আগস্ট) দিনাজপুর সার্কিট হাউজে ‘প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

Manual1 Ad Code

নিজামুল হক বলেন, সাংবাদিক প্রতিনিধিদের নিয়েই এসব নীতিমালা করা হয়েছে। যে সাংবাদিক আপনার পত্রিকায় কাজ করে তাদের অবশ্যই বেতন দিতে হবে। যারা বেতন-ভাতা দেয় না, তাদের পত্রিকা বের করার দরকার নেই। যারা প্রিন্ট মিডিয়ার মালিক হতে চায়, তাদের প্রিন্ট মিডিয়ার সাথে থাকতে হবে।

Manual7 Ad Code

দিনাজপুর জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, দিনাজপুর জেলা তথ্য অফিসার সহকারী পরিচালক মো. রুস্তম আলী, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মাসুম।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30