- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
» ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সিলেট মহানগর যুবলীগের মিলাদ ও দোয়া মাহফিল
প্রকাশিত: ২১. আগস্ট. ২০২৩ | সোমবার
ডেস্ক নিউজঃ
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত কেন্দ্রীয় আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ সকলের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট মহানগর যুবলীগ।
সোমবার (২১ আগস্ট) বাদ জোহর বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্টের খুনিদের প্রেতাত্মারা রং বদল করে আমাদের আশপাশেই ঘুরছে। সেই ষড়যন্ত্রকারীরা ও তাদের দোসররা বসে নেই। তারা সুযোগ পেলেই ছোবল মারবে। তাদের বিষয়ে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সবাইকে দলের জন্য কাজ করতে হবে।
তিনি আরও বলেন, তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় নারকীয় এ গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। সেদিনের হামলায় আইভি রহমানসহ ২৪ জন প্রাণ হারালেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা আওয়াম লীগ সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ঘাতকদের মূল টার্গেট ছিলো তাকে হত্যা করার মাধ্যমে দেশ থেকে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করে দেয়া।
সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী আওয়ামীলীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। ওই জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে এ হামলা চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাহেল আহমদ চৌধুরী, সুলতান মাহমুদ সাজু, জুবের আহমদ, আনিসুর রহমান তিতাস, রুপম আহমদ, এমদাদ হোসেন ইমু,সাকারিয়া হোসেন সাকির, আলী হোসেন, সাইদুর রহমান, জহিরুল ইসলাম রিপন, শামীম আহমদ, রুহুল আমিন, আমিনুল ইসলাম আমিন, শেখ রেজাউল করিম হাসান, ইসতিয়াক আহমেদ চৌধুরী পিন্টু, সুমন মনসুর চৌধুরী, হাফিজুর রহমান চৌধুরী শিপলু, সুমন ইসলাম খান, আব্দুর রকিব, সৈয়দ নাহিদ রহমান সাব্বির, সাদিকুর রহমান সোহাগ, নাইম আহমদ, মুমিনুল ইসলাম, ইবনে নুমান, রবি হাসান শুভ, জুয়েল আহমদ প্রমুখ। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫২ বার
সর্বশেষ খবর
- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর