- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
» হিউম্যান রাইটস এক্সিলেন্স এ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ মো. ফয়জুল হক
প্রকাশিত: ২১. আগস্ট. ২০২৩ | সোমবার
ডেস্ক নিউজঃ
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এন্ড কাউন্সিল বাংলাদেশ চ্যাপ্টার কর্তৃক প্রবর্তিত “হিউম্যান রাইটস এক্সিলেন্স এ্যাওয়ার্ড ২০২৩” লাভ করেছেন স্কলার্সহোম মেজরটিলা কলেজ সিলেটের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এন্ড কাউন্সিল সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিজয়নগরস্থ অর্নেট থ্রি স্টার হোটেলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সংগঠনের কার্যকরী পরিষদ ও উপদেষ্টা মন্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত হয়েছেন অধ্যক্ষ ফয়জুল হক।
অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, যেকোন পুরস্কার প্রাপ্তি যেমন নিজেকে অনুপ্রাণিত করে, পাশাপাশি কাজের ক্ষেত্রেও দায়িত্ব বাড়ায়। আমি এজন্য মহান আল্লাহ তায়ালা প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি সবার কাছে দোয়া চাই, যেন দেশ ও জাতির কল্যাণে আন্তরিকতার সাথে সাধ্যমত ভালো কাজগুলো করে যেতে পারি।
উক্ত উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদ এর মাননীয় ডেপুটি স্পিকার এডভোকেট শামসুল হক টুকু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. হামিদা খানম পিএইচডি, বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম।
অধ্যক্ষ মো. ফয়জুল হক ইতোমধ্যে তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সম্মাননা পুরস্কার পেয়েছেন। অতি সম্প্রতি নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত “নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড ২০২৩”-এ সম্মানিত হয়েছেন। শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য পাহাড়িকা সাহিত্য সভা’ দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ভারত কর্তৃক লাভ করেছেন “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিস এ্যাওয়ার্ড”।
এছাড়া তিনি সাউথ এশিয়া কালচারাল কাউন্সিলের উদ্যোগে প্রবর্তিত “সাউথ এশিয়া গোল্ডেন পীস এ্যাওয়ার্ড-২০২৩ ”এ ভূষিত হয়েছেন।
উল্লেখ্য, হক ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে গতবছর সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম কর্তৃক আয়োজিত “এশিয়ান এডুকেশন সামিটে” ডেলিগেট হিসেবে অংশ নিয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৮ বার
সর্বশেষ খবর
- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর