শিরোনামঃ-

» জাতীয় শোক দিবসে ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২৩ | মঙ্গলবার


Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ
জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৫ আগস্ট) বাদ আসর নগরীর রায়নগর কেন্দ্রীয় খন্দকার জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়।

Manual4 Ad Code

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম এহিয়া, ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাজুওয়ান আহমদ, যুগ্ম সম্পাদক এম আব্দুল মুকিত, মারুফ আহমদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন বিন বাছিত, নিয়ামুল হক শিমুল, রায়নগর কেন্দ্রীয় খন্দকার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জুবের আহমদ।

মোনাজাত পরিচালনা করেন, পেশ ইমাম হাফিজ মাওলানা তোফায়েল আহমদ।

Manual4 Ad Code

এর পূর্বে সকাল ৬টায় অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31