শিরোনামঃ-

» সুরঞ্জিত বর্মন’র মহাপ্রসাদ বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ২১. জুলাই. ২০২৩ | শুক্রবার

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ

সিলেট জেলা ছাত্র লীগের সাবেক উপ পরিবেশ বিষয়ক সম্পাদক, ভাটি বাংলা উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সুরঞ্জিত বর্মন এর মহাপ্রসাদ বিতরণ সম্পন্ন হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার (২১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় এই মহাপ্রসাদ এর আয়োজন করা হয়।

Manual7 Ad Code

উক্ত মহাপ্রসাদে উপস্থিত থেকে মহাপ্রসাদ বিতরণ করেন প্রয়াত সুরঞ্জিত বর্মনের বড় ভাই সুরঞ্জন বর্মন ও ছোট ভাই নাট্যকর্মী স্বপন বর্মন এবং শাবিপ্রবির অফিসার এসোসিয়েশনের ট্রেজারার অশোক বর্মন অসীম।

Manual5 Ad Code

এসময় অংশ নেন আত্মীয়স্বজন সহ শুভাকাঙ্খি ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

উল্লেখ্য, প্রয়াত সুরঞ্জিত বর্মন গত (৭ জুলাই) শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31