- সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া
- স্বর্ণ ব্যবসাকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল বৃহস্পতিবার
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা
- ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীকে বরণ করতে সিলেটবাসী প্রস্তুত : মিফতাহ্ সিদ্দিকী
- ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ (FJB)-এর আলোচনা সভা অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রী তারেক রহমান এর সিলেট পূণ্যভূমিতে আগমন উপলক্ষে মহানগর ছাত্রদল স্বাগত মিছিল
- তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল
- ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ
» সিলেট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপ কর্মসূচী পালন
প্রকাশিত: ২২. জুন. ২০২৩ | বৃহস্পতিবার
জীবনের জন্য, জীবিকার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য : মেহেদি হাসান বিএএম, পিএএমএস
ডেস্ক নিউজঃ
২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও সিলেট রেঞ্জের ভারপ্রাপ্ত কমান্ড মো. মেহেদি হাসান বিএএম, পিএএমএস বলেছেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু। বৃক্ষ নানাভাবে মানুষের উপকার করে। বৃক্ষের উপকারিতা বলে শেষ করা যাবে না। অথচ মানুষের সচেতনতার অভাবে নির্বিচারে চলছে বৃক্ষনিধন। ফলে জীবনধারণের নিয়ামক অক্সিজেনের সরবরাহ হ্রাস পাচ্ছে। জীবনের জন্য, জীবিকার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। গাছপালা নিয়মিত বৃষ্টিপাতে সাহায্য করে। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদের রক্ষা করে। পৃথিবীকে বসবাসের উপযোগী করতে বনাঞ্চল সৃষ্টি ও বন সম্প্রসারণের বিকল্প নেই।
তিনি বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলা কার্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এর পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী মদিনা মার্কেট প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ে সমাপ্ত হয়। পরে সিলেট রেঞ্জের সকল আনসার ও ভিডিপি এর সদস্যদের মধ্যে বিভিন্ন জাতের প্রায় ১১’শ বৃক্ষ তুলে দেওয়া হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী এর সভাপতিত্বে ও সহকারি কমান্ড্যান্ট তানিয়া আক্তারের সঞ্চালনায় বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলার সার্কেল এ্যাডজুটেন্ট এএসএম এনামুল হক, সদর উপজেলা কর্মকর্তা মো. রাশেল গাজী পিভিএম, ফেঞ্চুগঞ্জ উপজেলা কর্মকর্তা মো. মাহমুদুল হক কোরেশী, সিলেট জেলা মনিটরিং মো. রাসেল, শামসুল আলম, সিলেট রেঞ্জ সমন্বয়ক মো. শফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলার অন্যান্য কর্মকর্তা, কর্মচারী সহ সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ০৫ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা ২০২৩ উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বৃক্ষরোপণ অভিযান ২০২৩ উদ্বোধন করেন। সে প্রেক্ষিতে বাংলদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৩ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়। সে আলোকে সিলেট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ২২ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসুচি ২০২৩ পালন করে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৬ বার
সর্বশেষ খবর
- সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া
- স্বর্ণ ব্যবসাকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল বৃহস্পতিবার
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা
- ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- প্রধানমন্ত্রীকে বরণ করতে সিলেটবাসী প্রস্তুত : মিফতাহ্ সিদ্দিকী
- শ্রমিকনেতা আনোয়ার হোসেন উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা; অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে
- ছিনতাই সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ কর : বাসদ
- ভূইফোঁড় সাংবাদিক জহিরুলের বিরুদ্ধে বড় ভাইয়ের চাঁদাবাজির মামলা, সমন জারি
- ষাট বছর বয়সি কিংবা এর ঊর্ধ্বে ব্যক্তিরা প্রবীণদের আওতাধীন, সমাজে তাদের অবস্থান সর্বাপেক্ষা উঁচুতে : মো. সারওয়ার আলম


