শিরোনামঃ-

» আনোয়রুজ্জামান চৌধুরীর সমর্থনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ সিলেট শাখার গণসংযোগ

প্রকাশিত: ১৮. জুন. ২০২৩ | রবিবার


Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মো হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী আনোয়রুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীক তুলে দিয়েছেন।

তিনি আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আনোয়রুজ্জামান চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সিলেটবাসীর প্রতি আহবান জানান।

Manual5 Ad Code

তিনি রবিবার (১৮ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ সিলেট শাখার উদ্যোগে রেলওয়ে কলোনী এবং আসপাশের এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মার্কার মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সমর্থনে গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual4 Ad Code

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান আকন্দ, যুগ্ম সম্পাদক এম এফ সুমন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেলওয়ে শ্রমিক সিলেট শাখার সম্পাদক শহিদুল হক, অত্র শাখার সহ-সভাপতি, জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সজীব মালাকার, কার্যকরী সদস্য ও জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার ও সহ-সাংগঠনিক সম্পাদক পরিতোষ ধর পাপ্পু, মো. আতিকুর রহমান সহ অত্র শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখা থেকে আগত রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

এসময় নৌকার নিরংকুশ বিজয়ের লক্ষে সর্বস্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহবান জানান।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930