শিরোনামঃ-

» নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক

প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

খেলাধুলায় সিলেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাব

নিউজ ডেস্কঃ

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, খেলাধুলায় কোন ধরনের রাজনৈতিক বিবেচনা নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই খেলোয়াড়দের সুযোগ দিতে হবে।

Manual2 Ad Code

অতীতে খেলাধুলাকে রাজনৈতিকীকরণের কারণে অনেক প্রতিভাবান খেলোয়াড় মাঠের বাইরে ছিলেন।

Manual4 Ad Code

বর্তমানে সেই পরিস্থিতি নেই। ক্রীড়া বিকাশের জন্য দেশে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

এই সুযোগ কাজে লাগিয়ে রাজনীতির ঊর্ধ্বে থেকে খেলাধুলায় সিলেটকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।

Manual8 Ad Code

বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আজ অনেক কিশোরীকে হকি খেলতে দেখলাম। তাঁদের মধ্যে যে উদ্যম ও সম্ভাবনা দেখেছি, তা আশাব্যঞ্জক।

আমি বিশ্বাস করি, তাঁরা আগামী দিনে হকিতে সিলেটের সুনাম আরও বাড়াবে এবং জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করবে।

তিনি বলেন, ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলায় সিলেটের রয়েছে গৌরবময় অবদান। সম্প্রতি নতুনকুঁড়ি স্পোর্টসে ফুটবল সহ বিভিন্ন ইভেন্টে সিলেটের খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছে। আমাদের এখানে খেলাধুলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে।

Manual5 Ad Code

এখন প্রয়োজন প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ দেওয়া।

মেধাবী ও সম্ভাবনাময় খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়ে আমরা সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্যসচিব রেজাউল করিম নাচন, বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু, স্পন্সর প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের ক্লাস্টার ম্যানেজার সাফায়েত হোসেন আহমেদ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা মওদুদ এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য মকসুদ আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হকি ফেডারেশনের উইমেন্স উইংয়ের সম্পাদক তারিকুজ্জামান নান্নু, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. নূর হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ হোসাইন আরমান, জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় ও হকি কোচ এ কে এম সামসুদ্দিন তুহিন, সহকারী কোচ মো. আব্দুল মুহিন মুন্না, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু এবং কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন রাসেল ও আজিজুর রহমান মিটন।

এছাড়া ক্রীড়া সংগঠক মিলাদ আহমদ, মিজানুর রহমান মিজান, মহসিন আলী, প্রদীপ কুমার সিংহ, ইসমত আলী, আলী আশরাফ, মিনহাজুর রহমান মিনহাজ, ইমতিয়াজ আহমদ জগলু, আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, ক্রিকেট আম্পায়ার ইমরান আজাদসহ ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।

এই সংবাদটি পড়া হয়েছে ২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930