- টেকসই উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয় : আব্দুল কাইয়ুম চৌধুরী
- নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ‘গ্লোবাল ভিশনারি বিজনেস লিডার অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন তাজুল ইসলাম
- ক্লাসিক কলেজে একাদশ শ্রেণির ফ্রেশার্স রিসেপশন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
- ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সিলেট স্বাগতম মিষ্টি ঘরের পক্ষ থেকে এতিম শিশুদের খাওয়ার আয়োজন শুক্রবার
- সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার
- সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি
» ক্লাসিক কলেজে একাদশ শ্রেণির ফ্রেশার্স রিসেপশন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ক্লাসিক কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেটের শিবগঞ্জে অবস্থিত হোয়াইট হাউজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মাদ শহিদুল হক বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া, নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার অপরিহার্য।
শৃঙ্খলা ও নৈতিকতা চর্চার পাশাপাশি ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থীর সাফল্য পূর্ণতা পায় না; জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
উচ্চশিক্ষার পথকে সহজ ও সফল করতে শিক্ষাজীবন থেকেই লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত অধ্যয়ন ও সময়ের যথাযথ ব্যবহারের অভ্যাস গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ভালো ফলাফলের পাশাপাশি দক্ষতা, সততা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ সাফল্যের গুরুত্বপূর্ণ ভিত্তি।
তাই শিক্ষার্থীদের সময়ের অপচয় না করে জ্ঞানার্জন, আত্মউন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হতে হবে।
ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহা. লবিবুর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষিকা খুশী ফেরদৌসির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হসপিটালের লেকচারার ডাক্তার জাহেদ আহমদ জাবুর, ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আমিন উদ্দিন, কো-অর্ডিনেটর আব্দুল গাফফার নাহিদ।
অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩ বার
সর্বশেষ খবর
- টেকসই উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয় : আব্দুল কাইয়ুম চৌধুরী
- নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ‘গ্লোবাল ভিশনারি বিজনেস লিডার অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন তাজুল ইসলাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর