- অধিক্ষেত্র সুরক্ষা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
- তেতলী ইউনিয়ন বিএনপির সাথে চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ আলমের মতবিনিময়
- সমাজতন্ত্রের সংগ্রাম বেগবান করুন : বাসদ
- কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
- সিলেট সহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভায় আইন বাস্তবায়নে গুরুত্বারোপ
- ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
- ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- শিক্ষকতা পেশার মর্যাদা বাড়াতে হবে; নারীশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে : সিসিক প্রশাসক
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
» সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন
প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার
স্বাস্থ্যসেবা ও মানবিক চিকিৎসক তৈরিতে উইমেন্সের পথচলা অব্যাহত থাকবে : ডা. শফিকুর রহমান এমপি
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, নানা প্রতিকূলতা পেরিয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন অর্জন গৌরবের মাইলফলক।
স্বীকৃতি অর্জনের চেয়ে তা ধরে রাখা এবং এর মর্যাদা রক্ষা করা আরও কঠিন। অ্যাক্রেডিটেশন প্রতিষ্ঠানের দায়িত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন অর্জন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ডা. শফিকুর রহমান এমপি বলেন, কিছু মানুষের সাহসী উদ্যোগের ফলে সিলেটে শুধুমাত্র নারীদের জন্য এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সুযোগ হয়েছিল।
এর মধ্যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অন্তর্ভুক্তি অত্যন্ত গৌরবের। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
তিনি বলেন, এই অর্জন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রচেষ্টার ফল নয়। গভর্নিং বডি, অধ্যক্ষ, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত পরিশ্রম এবং ত্যাগের ফলেই এ সাফল্য এসেছে।
প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতাদের হলেও এটি এখন সিলেটবাসীর গৌরবের প্রতিষ্ঠান।
তিনি আরও বলেন, অ্যাক্রেডিটেশন অর্জনের পর দায়িত্ব আরও বেড়েছে। চিকিৎসা শিক্ষার উৎকর্ষ সাধনের পাশাপাশি রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে হবে।
ভবিষ্যতে এই প্রতিষ্ঠান থেকে দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক তৈরি হবে এবং তারা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করবেন-এটাই প্রত্যাশা।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহানা ফেরদৌসের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মতিন ও মো. ফখরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অধ্যাপক ডা. ওয়েছ আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ইফতেখার উদ্দিন চৌধুরী এবং উদ্যোক্তা পরিচালক এমদাদ হোসেন চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা জাদুল আহমদ।
এদিকে এর আগে অ্যাক্রেডিটেশন অর্জন উপলক্ষে কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২১০ বার
সর্বশেষ খবর
- অধিক্ষেত্র সুরক্ষা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
- তেতলী ইউনিয়ন বিএনপির সাথে চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ আলমের মতবিনিময়
- সমাজতন্ত্রের সংগ্রাম বেগবান করুন : বাসদ
- কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
- সিলেট সহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভায় আইন বাস্তবায়নে গুরুত্বারোপ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর