শিরোনামঃ-

» ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর : আব্দুল কাইয়ুম চৌধুরী

প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে এবং কিছু কাজ এখনো অসম্পূর্ণ।

Manual7 Ad Code

আমরা আশা করছি এই ৩ মাসের মধ্যে কাজ সম্পন্ন করে মার্কেটি হস্তান্তর করতে পারবো।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এই মার্কেট পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ব্যবসায়ী ও মালিকদের উদ্দেশ্যে এই কথা বলেন।

Manual6 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধোপাদিঘী সিটি কর্পোরেশন শপিং সেন্টারের উপদেষ্টা এডভোকেট কুতুব উদ্দিন, সভাপতি ডা. মো. আনোয়ার সাদাত চৌধুরী, সহ সভাপতি আব্দুল মালেক খান, সহ সম্পাদক মো. কাউসার, মো. হোসেন আহমদ, মো. আশরাফ চৌধুরী, মো. তালিব মাহমুদ, সেলিম আহমদ চৌধুরী প্রমুখ।

Manual7 Ad Code

এসময় ব্যবসায়ী ও মালিকরা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930