শিরোনামঃ-

» আনসারের মহা পরিচালক মেজর জেনারেল আমিনুল হক’র সিলেট রেঞ্জ পরিদর্শন

প্রকাশিত: ১৮. জুন. ২০২৩ | রবিবার


Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ
সিলেট রেঞ্জ পরিদর্শন করলেন আনসারের মহা পরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

Manual5 Ad Code

তিনি শুক্রবার (১৬ জুন) সকালে সড়ক পথে এসে সিলেট রেঞ্জের জেলা অফিস পরিদর্শন শেষে বৃক্ষরোপন করেন।

Manual2 Ad Code

পরবর্তীতে সড়ক পথে কালাপুর শ্রীমঙ্গল মৌলভীবাজার ২৪ ব্যাটালিয়ন পরিদর্শনে যান। আনসারের একটি সুসজ্জিত মোটর শোভাযাত্র তাকে স্বাগত জানান। এসময় তিনি গার্ড সালাম গ্রহণ করেন। পরে তিনি সকল সৈনিকদের সাথে দরবারে মিলিত হন। ২৪ ব্যাটালিয়নে বৃক্ষরোপন শেষে জুম্মার নামাজ আদায় করে সকল সৈনকদের সাথে প্রীতিভোজ শেষে পরিদর্শন বই স্বাক্ষর করে সড়ক পথে সিলেট ত্যাগ করেন।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন ২৪ ব্যাটালিয়নের পরিচালক ও ভারপ্রাপ্ত রেঞ্জ কমান্ডার মো. মেহেদী হাসান, সিলেট রেঞ্জের উপ পরিচালক মশিউর রহমান মানিক, সিলেট জেলা কমান্ড্যান্ট আলী রেজা বাব্বী, মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট ফরিদ রহমান, সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল সহ ব্যাটালিয়নের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930