শিরোনামঃ-

» জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকীতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

প্রকাশিত: ১৭. জুন. ২০২৩ | শনিবার

Manual4 Ad Code

জিয়াউর রহমান সর্বকালের একজন সর্বশ্রেষ্ঠ দেশ প্রেমিক ও সাদা মনের মানুষ ছিলেন : গয়েশ্বর চন্দ্র রায়

ডেস্ক নিউজঃ

Manual6 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমান সর্বকালের একজন সর্বশ্রেষ্ঠ দেশ প্রেমিক ও সাদা মনের মানুষ ছিলেন। জিয়াউর রহমান একজন দূরদর্শী সম্পন্ন রাজনৈতিবিদ ছিলেন।

Manual4 Ad Code

জিয়াউর রহমান সর্বশ্রেষ্ঠ সংগঠক। একটি রাষ্ট্রপরিচালনার জন্য সাংগঠনিক দক্ষতা দরকার। এটি অল্প সময়ের মধ্যে জিয়াউর রহমান করতে পেরেছিলেন। তাই আমরা যেন ভুল করে জিয়াউর রহমানের সাথে অন্য কারো তুলনা করতে না যাই। জিয়াউর রহমান চিরস্মরনীয় হয়ে থাকবেন। তাই জিয়াউর রহমানের আদর্শকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান পূর্ব পরিকল্পনা ছাড়াই স্বল্প সময়ের মধ্যে একটি মুক্তিযুদ্ধে সবাইকে মাঠে নামাতে পেরেছিলেন। এবং সম্মুখভাগে তিনি নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছেন। রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি ইচ্ছা করে আসেন নাই। সিপাহী জনতা তাকে উদ্বুদ্ধ করে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে। জনগণ যে প্রত্যাশা নিয়ে জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছিলেন তিনি জনগণের সে প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। সমাজে সাধারণ মানুষের মাঝে ও শিশু কিশোরদের নিয়ে এসব প্রতিযোগিতার আয়োজন করে জিয়াউর রহমানের আদর্শকে এগিয়ে নিতে হবে। জিয়াউর রহমানের আদর্শকে লালন করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

শনিবার (১৭ জুন) বিকাল ৩টায় নগরীর দরগা গেইস্থ মুসলিম সাহিত্য হলরুমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতা সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে স্বরচিত কবিতা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সামিয়া বেগম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হুসেইন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, বিএনপি নেতা ও সিলেট-৬ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

Manual2 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব কাদির শাহী, জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ইসতিয়াক সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রিয়াসদ আজিম হক আদনান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, জেলা সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মিফতাহুল কবির, মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আফসর খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবফুস সামাদ তুহেল, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিনার, মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930