শিরোনামঃ-

» আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার পথসভা

প্রকাশিত: ১৬. জুন. ২০২৩ | শুক্রবার


Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual8 Ad Code

আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার উদ্যোগে এক পথসভা ও গণসংযোগ অনুষ্টিত হয়।

শুক্রবার (১৬ জুন) বিকেলে নগরীর চৌহাট্টা পয়েন্টে পথসভা ও গনসংযোগ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। গনসংযোগটি জিন্দাবাজারে এসে শেষ হয়।

Manual4 Ad Code

সংগঠনের সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস খানের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি এডভোকেট ড. মশিউর মালেক বলেন, নৌকার জোয়াড়ে সিলেট আজ আলোড়ন সৃৃষ্টি হয়েছে। যেদিকে দৃষ্টি যাচ্ছে সে দিকেই মানুষের কন্ঠে নৌকার জয় ধ্বনি শোনা যাচ্ছে। আমাদের বঙ্গবন্ধু ফাউন্ডেশন নৌকাকে বিজয়ী করতে যতোটুুকু শ্রম, ঘাম দিতে হয়। তা আমরা দিয়ে যাবো। তারপরও নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কনিকা।

Manual5 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগরের সভাপতি নজির আহমেদ আজাদ, জেলার সহ-সভাপতি মো: ময়নুল ইসলাম, ভানুলাল দাস, বিধু ভুষন চক্রবর্তী, শাহ জামাল আহমেদ, তোফাজ্জল হোসেন, রুহেল চৌধুরী, শেলী রানী দেব, এম এইচ মেনন, কাজী মো. হাকিম রাজা, মাফরুজা আক্তার মৌসুমি, শাহ আলম, রুহেল চৌধুরী, শুভ দেব, মনসুর আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930