শিরোনামঃ-

» নগরীর ১৪নম্বর ওয়ার্ডের জল্লারপাড় এলাকায় নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ

প্রকাশিত: ১৬. জুন. ২০২৩ | শুক্রবার

Manual1 Ad Code

নগরীকে স্মার্ট সিটি গঠনের লক্ষ্যে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করুন : ডা. আরমান আহমদ শিপলু

ডেস্ক নিউজঃ

সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, সিলেট নগরীকে স্মার্ট সিটি গঠনের লক্ষ্যে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয় করে নগরবাসীর সেবা করার সুযোগ দিন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সিলেট সিটি কর্পোরেশন উন্নয়নে যে পরিমাণ টাকা দিয়ে ছিলেন সে পরিমাণ উন্নয়ন না হয়ে অপরিকল্পিতভাবে কাজ করে লুঠপাট করা হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার (১৬ জুন) বাদ আসর নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের জল্লারপাড় এলাকায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বী ও সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা বাবর বখত, জাতীয় শ্রমিক সিলেট মহানগর শাখার সভাপতি শাহরিয়ার কবির সেলিম, মহানগর হকার্সলীগের সভাপতি মো. রকিব আলী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য দেলোয়ার হোসেন দিলু, শাবিপ্রবি ছাত্রলীগের উপ গণ যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক ফারহান রুবেল, মহানগর ছাত্রলীগ মাহি, আবি আহমদ, জামিল আহমদ, এম এ ফয়েজ, তাহমিদ, সাকিব, মুন্না, হেলিম, সোহাগ, আকাশ প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930