- উন্নয়নকাজে মানের সঙ্গে কোন আপস নয় : সিসিক প্রশাসক
- ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান : সিসিক শাসকের
- বিশ্বের যেকোন প্রান্ত থেকে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং কর
- সিলেট জেলা পুলিশ সুপারের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- সিলেটে বাণিজ্যমেলার নিরাপত্তা ও সফলতা চেয়ে উইমেন চেম্বারের স্মারকলিপি
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন আজ
- ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট
- শিক্ষার্থীরাই আলোকিত সমাজ গড়ার কারিগর : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিউক ও এইএসিএফ-এর অংশীজন সভা অনুষ্ঠিত
» মুফতী ফয়জুল করীমের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস
প্রকাশিত: ১২. জুন. ২০২৩ | সোমবার
ডেস্ক নিউজঃ
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।
সোমবার (১২ জুন) সংবাদপত্রে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, নির্বাচনের সুষ্ঠ পরিবেশ না থাকার কারণেই খেলাফত মজলিস চলমান সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থেকেছে। আজ বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীর উপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করা হয়েছে। একটি দলের সর্বোচ্চ নেতা যেখানে নিরাপদ থাকে না সেখানে ভোটাররা কিভাবে নিরাপদে ভোট দিতে যেতে পারে? একজন মেয়র প্রার্থীর উপর সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় আবারো প্রমাণ করে, এই সরকার দেশে কোন সুষ্ঠ নির্বাচন দিতে পারবে না। প্রধান নির্বাচন কমিশনার তার দ্বায়িত্বে অবহেলা করেছেন। তিনি নির্বাচনের সুষ্ট পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।
আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সাথে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছি।
এদিকে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীমের উপর সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরী। এক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৩১০ বার
সর্বশেষ খবর
- উন্নয়নকাজে মানের সঙ্গে কোন আপস নয় : সিসিক প্রশাসক
- ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান : সিসিক শাসকের
- বিশ্বের যেকোন প্রান্ত থেকে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং কর
- সিলেট জেলা পুলিশ সুপারের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- সিলেটে বাণিজ্যমেলার নিরাপত্তা ও সফলতা চেয়ে উইমেন চেম্বারের স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর