শিরোনামঃ-

» নিসচা’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কামালের মৃত্যুতে মহানগর শাখার দোয়া মাহফিল

প্রকাশিত: ০৭. জুন. ২০২৩ | বুধবার

Manual3 Ad Code
ডেস্ক নিউজঃ
নিরাপদ সড়ক চাই নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক কামালের রুহের মাগফেরাত কামনায়  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জুন) বাদ যোহর সিলেট নগরীর কালেক্টরেট জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Manual7 Ad Code

দোয়া ও মিলাদ মাহফিলে পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন, নিসচা সিলেট মহানগরের সভাপতি এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, অর্থ সম্পাদক মকসুদুর রহমান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, মহানগরীর সদস্য মো: আবু জাবের, কালেক্টরেট জামে মসজিদের সানী ইমাম মাওলানা মো: নুরুল কামাল, মাহমুদ খান প্রমুখ।

Manual6 Ad Code

উল্লেখ্য, এহসানুল হক কামাল গত সোমবার সিলেটে নিসচার এক অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় যাওয়ার পথে গাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930