শিরোনামঃ-

» ঝেরঝেরীপাড়া মাদরাসায় ৫ দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণের ১ম দিন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩. মে. ২০২৩ | মঙ্গলবার


Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ

ঝেরঝেরীপাড়া মাদরাসা ও আল-ইহ্সান ট্রাভেলসের যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী হজ্ব, ওমরাহ ও জিয়ারত প্রশিক্ষণের ১ম দিন অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (২৩ মে) মাদরাসা প্রাঙ্গণস্থ নতুন বিল্ডিং এ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এক ঘন্টা সময় নির্ধারণ করে প্রত্যেক দিন বাদ মাগরিব এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে ২৬২ জন নারী ও পুরুষ হজ্ব যাত্রী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষক হিসেবে ঝেরঝেরি পাড়া জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস (টাইটেল মাদরাসার) প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও আল-ইহ্সান ট্রাভেলসের সত্ত্বাধিকারী আলহাজ্ব মাওলানা শায়েখ মাওলানা মাহমুদ হাফিঃ প্রশিক্ষণ প্রদান করেন। তিনি জানান, মাদরাসার ২য় তলায় মহিলা হজ্ব যাত্রীদের জন্য প্রজেক্টর এর মাধ্যমে আলাদাভাবে প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যেকোনো ট্রাভেলস এজেন্সির হজ্বযাত্রীগণ এই হজ্ব প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

Manual4 Ad Code

হজ্ব প্রশিক্ষণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝেরঝেরীপাড়া জামেয়ার শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি মোশাহিদ ক্বাসেমী হাফিঃ, ঝেরঝেরীপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস খান হাফিঃ, ব্যবস্থাপক (হজ্ব) এনায়েতুল হক চৌধুরী প্রমূখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৪ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031