শিরোনামঃ-

» সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে উন্নতি করা সম্ভব : ফরহাদুজ্জামান চৌধুরী

প্রকাশিত: ১৩. মে. ২০২৩ | শনিবার


Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ

সিলেট নগরীর লালদিঘীরপাড়, নতুন হকার্স মার্কেট, গলি নং-১৮, দোকান নং-৮৬০ এ বৈশাখী সাজ ঘর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ মে) বিকাল ৫টায় এই বৈশাখী সাজ ঘরের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

Manual1 Ad Code

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ফরহাদুজ্জামান চৌধুরী বলেন, সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে উন্নতি করা সম্ভব।

Manual2 Ad Code

ক্রেতাদের সাথে সুন্দর ও ভাল আচরণের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম প্রচারের মাধ্যমে ক্রেতা বৃদ্ধি পায়।

তিনি আরো বলেন, আমাদের সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। তবেই সফল হওয়া সম্ভব। জনগণ যাতে ব্যবসার মাধ্যমে সত্যিকারের সেবা পায় সেই ব্যাপারে সচেতন হতে হবে।

পাশাপাশি ক্রেতারা যাতে কোন ধরনের প্রতারণার শিকার না হয়, সে ব্যাপারেও সজাগ থাকা প্রয়োজন। ব্যবসা-বাণিজ্যে সকল প্রকার অশুভ শক্তিকে শক্ত ও দৃঢ়ভাবে প্রতিহত করার মানসিকতা রাখতে হবে।

Manual5 Ad Code

বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি রাসেল আলী, লালদিঘীরপাড় নতুন হকার্স মার্কেটের সভাপতি সামছুল আলম (ডিসকো), সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আলকাছ মিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিলাদ আহমদ, রইছ আলী, মো. রহমত উল্লাহ, নয়ন দাস, শফিক মিয়া প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31