- উন্নয়নকাজে মানের সঙ্গে কোন আপস নয় : সিসিক প্রশাসক
- ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান : সিসিক শাসকের
- বিশ্বের যেকোন প্রান্ত থেকে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং কর
- সিলেট জেলা পুলিশ সুপারের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- সিলেটে বাণিজ্যমেলার নিরাপত্তা ও সফলতা চেয়ে উইমেন চেম্বারের স্মারকলিপি
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন আজ
- ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট
- শিক্ষার্থীরাই আলোকিত সমাজ গড়ার কারিগর : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিউক ও এইএসিএফ-এর অংশীজন সভা অনুষ্ঠিত
» সিলেট উইমেন চেম্বারের নারী দিবস উদযাপন
প্রকাশিত: ২১. মার্চ. ২০২৩ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ বাংলাদেশে এবার নারী দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ২টায় মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইনে কেক কেটে নারী দিবস উদযাপন করা হয়।
সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্নলতা রায় এর সভাপতিত্বে ও নিলুফার ইসায়মিন নিলা পরিচালনায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও সব ক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার এগিয়ে নিয়ে যাচ্ছেন। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। নারী শিক্ষার প্রসার ও শিক্ষার হার শতভাগ করার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা খেয়াল করে থাকবেন বিভিন্ন প্রতিষ্ঠানে আগের চেয়ে নারী কর্মকর্তার হার অনেক বেশি এবং তারা বেশ দক্ষতার সঙ্গে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন। নারীদের দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, সিলেট উইমেন চেম্বার নারীদের জন্য সুন্দর সুন্দর কাজ করে যাচ্ছে। এখানে নারীরা খুব স্বাধীনভাবে কাজ করেন। নারীদের সুযোগ-সুবিধার দিকে অনেক গুরুত্ব দেয় তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএমই ফাউন্ডেশনের ম্যানেজার সাঈদা সুলতানা ইয়াসমিন, ব্রাক ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. সেলিম, এশিয়া ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রাজনারায়ণ সেন টিটু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী সাংবাদিক সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমি, সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, কোষাধ্যক্ষ ফাতেমা সুলতানা অন্যা, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি রাবেয়া আক্তার রিয়া, পরিচালক তাজমিন আক্তার, তপতী রানী দাস, বিউটি বর্মন, স্বপ্না বেগম, তাহেরা জামান, রাহিলা জেরিন কানন, সদস্য মিতু রায়, শিউলি বেগম সহ উইমেন চেম্বারের সকল সদস্যবৃন্দ ও অর্ধশতাধিক নারী উদ্যোক্তারা।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৯ বার
সর্বশেষ খবর
- উন্নয়নকাজে মানের সঙ্গে কোন আপস নয় : সিসিক প্রশাসক
- ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান : সিসিক শাসকের
- বিশ্বের যেকোন প্রান্ত থেকে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং কর
- সিলেট জেলা পুলিশ সুপারের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- সিলেটে বাণিজ্যমেলার নিরাপত্তা ও সফলতা চেয়ে উইমেন চেম্বারের স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর