শিরোনামঃ-

» ডি.এফ.ফাউন্ডেশন ইউ. কে’র উদ্যোগে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ২০. মার্চ. ২০২৩ | সোমবার


Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ

ডি.এফ.ফাউন্ডেশন ইউকে (দেলোয়ার ফ্যামেলি ফাউন্ডেশন) এর উদ্যোগে ও চেয়ারম্যান দিলোয়ার হোসেনের সহযোগীতায় পবিত্র মাহে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (২০ মার্চ) সকাল ১১টায় দক্ষিণ সুরমা কামাল বাজারের গাংপাড় এলাকায় প্রায় পাঁচ হাজার অসহায় দরিদ্র ও দিনমজুর মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Manual7 Ad Code

ডি.এফ.ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ডি.এফ.ফাউন্ডেশন ইউকে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে। এ সংগঠন ১৯৮৬ সাল থেকে অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে। তিনি ভয়াবহ করোনা ও বন্যায় অসহায় মানুষের সাহায্য সহযোগীতা করেছেন।

Manual3 Ad Code

এই দ্রব্যমূল্যের বাজারে আসন্ন রমজানে নিম্নবিত্ত মানুষের দূর্ভোগ লাঘবে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। তিনি আরো বলেন, ডি.এফ.ফাউন্ডেশন ইউকে সংগঠন শুধু সিলেট নয় সুনামগঞ্জ-ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম উদ্যোগ নিচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন, ডি.এফ.ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মামুন খান, কামাল ইউনিয়নের চেয়াম্যান একরামুল হক, কামালবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ, খোকন মিয়া, সোনালী ব্যাংকের ম্যানেজার হাসিবুর রহমান, বিশিষ্ট মুরব্বী দসু মিয়া প্রমুখ।

Manual8 Ad Code

পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোনাজাত পরিচালনা করেছেন আল মদিনা দাখিল মাদরাসা সুপার নজরুল ইসলাম।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930