- উন্নয়নকাজে মানের সঙ্গে কোন আপস নয় : সিসিক প্রশাসক
- ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান : সিসিক শাসকের
- বিশ্বের যেকোন প্রান্ত থেকে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং কর
- সিলেট জেলা পুলিশ সুপারের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- সিলেটে বাণিজ্যমেলার নিরাপত্তা ও সফলতা চেয়ে উইমেন চেম্বারের স্মারকলিপি
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন আজ
- ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট
- শিক্ষার্থীরাই আলোকিত সমাজ গড়ার কারিগর : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিউক ও এইএসিএফ-এর অংশীজন সভা অনুষ্ঠিত
» ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা
প্রকাশিত: ২০. মার্চ. ২০২৩ | সোমবার
ডেস্ক নিউজঃ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হচ্ছে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের চারটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। এই তালিকায় আছে দক্ষিণ সুরমা উপজেলা।
বিষয়টি জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা।
সোমবার (২০ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জমিসহ গৃহ হস্তান্তর ও দক্ষিণ সুরমা উপজেলাকে ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ‘ভূমিহীন ও গৃহহীন’ (ক-শ্রেণী) পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন ও এবং দক্ষিণ সুরমা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।
তিনি বলেন, দক্ষিণ সুরমা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের অধীনে এ পর্যন্ত মোট ১৫৮টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা করা হয়েছে। এর মধ্যে সোমবার ১৭টি ঘর উদ্বোধন করা হবে।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা বলেন, দক্ষিণ সুরমায় যাদেরকে পূর্ণবাসন করা হয়েছে তারা সবাই সে ঘরগুলোতে বসবাস করছে। বর্তমানে এই উপজেলায় আর কোন ‘ভূমিহীন ও গৃহহীন’ মানুষ নেই। জমি আছে ঘর নেই এরকম লোক থাকতে পারেন, তাঁদেরকেও পর্যায়ক্রমে ঘর নির্মাণ করে দেয়া হবে।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা ছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, প্রতিষ্ঠাতা আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সহ সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ সানোয়ার আলী, নির্বাহী সদস্য শামীম আহমদ তালুকদার, মোঃ আবু বকর, মোঃ শামীম আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৫ বার
সর্বশেষ খবর
- উন্নয়নকাজে মানের সঙ্গে কোন আপস নয় : সিসিক প্রশাসক
- ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান : সিসিক শাসকের
- বিশ্বের যেকোন প্রান্ত থেকে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং কর
- সিলেট জেলা পুলিশ সুপারের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- সিলেটে বাণিজ্যমেলার নিরাপত্তা ও সফলতা চেয়ে উইমেন চেম্বারের স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর