- উন্নয়নকাজে মানের সঙ্গে কোন আপস নয় : সিসিক প্রশাসক
- ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান : সিসিক শাসকের
- বিশ্বের যেকোন প্রান্ত থেকে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং কর
- সিলেট জেলা পুলিশ সুপারের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- সিলেটে বাণিজ্যমেলার নিরাপত্তা ও সফলতা চেয়ে উইমেন চেম্বারের স্মারকলিপি
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন আজ
- ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট
- শিক্ষার্থীরাই আলোকিত সমাজ গড়ার কারিগর : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিউক ও এইএসিএফ-এর অংশীজন সভা অনুষ্ঠিত
» ৪নং খাদিমপাড়া ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থীর ব্যাপক প্রচারণা
প্রকাশিত: ১৩. মার্চ. ২০২৩ | সোমবার
ডেস্ক নিউজঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির পীর সাহেব চরমোনাই মনোনীত ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ রফিকুল ইসলামের হাত পাখা প্রতিক নিয়ে সোমবার (১৩ মার্চ) খাদিমপাড়া ইউনিয়নের সকল ওয়ার্ডে ব্যাপক প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন ওয়ার্ড এর বিভিন্ন পথসভায় চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম পক্ষে হাত পাখায় ভোট চেয়ে জনগণের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।
তিনি বলেন, স্বাধীনতার সুদীর্ঘ ৫২ বছরেও দেশের মানুষ মৌলিক অধিকার, ভোটাধিকার থেকে বঞ্চিত। মানুষের বাকস্বাধীনতা নেই। ন্যায় বিচার ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষ। অথচ শান্তির আশায় মানুষ বারবার বিভিন্ন দলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। কিন্তু শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠা হয়নি।
তিনি বলেন, এজন্য শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন ঘটাতে হবে। ইসলামী আন্দোলন মানুুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়।
তিনি বলেন, দেশ কঠিন সংকট অতিক্রম করছে। এই সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য মানুষের নাগরিক ও ভোটাধিকার প্রশ্নবিদ্ধ। অধিকার বঞ্চিত মানুষ অধিকার ফিরে পেতে দিগ্বিদিক ছুটোছুটি করছে।
নিত্যপণ্যের কষাঘাতে মানুষের জীবন জর্জরিত। সংকটের পর সংকট সৃষ্টি হচ্ছে। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে।
এমতাবস্থায় দেশে স্থায়ী শান্তি ও মানবতার মুক্তির জন্য ইসলামই একমাত্র বিকল্প আদর্শ। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন দুর্নীতি ও দুঃশাসনের কবলে জর্জরিত। দেশের মানুষ আজ ভালো নেই।
দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে সর্বস্বান্ত করে দিচ্ছে। সরকারের অব্যবস্থাপনার মাসুল গুনতে হচ্ছে সাধারণ জনতাকে। এমতাবস্থা চলতে দিলে দেশ অনিশ্চিত গন্তব্যে তলিয়ে যাবে।
রফিকুল ইসলাম বলেন, অনির্বাচিত সরকারের অপশাসনের কবলে দেশের মানুষ আজ চরম বিরক্ত। তাই আগামী স্থানীয় নির্বাচনে সকল অপশক্তি হটিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামকে বিজয়ী করার আহবান জানান।
সোমবার আসন্ন ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির পীর সাহেব চরমোনাই মনোনীত উলামা মাশায়েখ জনগন সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
নির্বাচনী প্রচারণায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা মহানগরের মহানগর নেতৃবৃন্দের মধ্যে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল হক, জেলা সেক্রেটারী আলহাজ্ব ইমাদ উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, মহানগর প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রনি, ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মোঃ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক যেন ভালোভাবে হোসেন চৌধুরী, মোঃ ইমদাদ হোসেন, আমার নুরে আলম সহ জেলা মহানগর নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৮২ বার
সর্বশেষ খবর
- উন্নয়নকাজে মানের সঙ্গে কোন আপস নয় : সিসিক প্রশাসক
- ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান : সিসিক শাসকের
- বিশ্বের যেকোন প্রান্ত থেকে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং কর
- সিলেট জেলা পুলিশ সুপারের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- সিলেটে বাণিজ্যমেলার নিরাপত্তা ও সফলতা চেয়ে উইমেন চেম্বারের স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর