- বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন
- শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল
- দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
- বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
- দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন
- ইসলামী শিক্ষায় আলোকিত প্রজন্ম গঠনে মাদ্রাসা শিক্ষার প্রসার জরুরি : এমদাদ হোসেন চৌধুরী
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন
- শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
» “শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা” ২০২৩ এর ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত: ১৪. ফেব্রুয়ারি. ২০২৩ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে এবং সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশন পর্যায়ে “শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৩” এর ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সিলেট জেলার আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল প্রতিযোগিতার বালক বিভাগের ফাইনালে সৈয়দ আরজুমান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় (১-০) গোলে আব্দুর রব চৌধুরী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বালিকাদের বিভাগের ফাইনালে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ (৩-০) গোলে শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ ও চ্যাম্পিয়নদের মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে এবং সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় জার্সি, ট্রফি,ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বালক বিভাগের সৈয়দ আরজুমান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাহিম এবং বালিকাদের বিভাগের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের ফারজানা আক্তার আজহা।
আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: জমির উদ্দিন এর সভাপতিত্বে ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক (যুগ্ম সচিব)।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ২০নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আজাদুর রহমান আজাদ, সিলেট সিটি কর্পোরেশনের স্কাউটের সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুল হক ও সিলেট জেলা স্কাউটের সম্পাদক হিফজুর রহমান খান এবং জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন।
এছাড়াও সিলেট জেলার ইউনিসেফ এর প্রতিনিধি শফিকুল ইসলাম সি.পি.সি.এম ও পলাশী মজুমদার সি.পি.সি.এম সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, একাডেমি/ক্লাবের কোচ,সংগঠক ও ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে পলাশী মজুমদার সি.পি.সি.এম ইউনিসেফ এর সচেতনতা মূলক ম্যাসেজ পারিবারিক সহিংসতা ও হেল্প লাইন ১০৯৮ বিষয়ক তথ্য প্রদান করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৬ বার
সর্বশেষ খবর
- বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন
- শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল
- দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
- বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- মরহুম আব্দুস সামাদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
- চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব
- দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক
- মদন মোহন কলেজে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার অবদান অপরিসীম : মো. মিজানুর রহমান মিঠু


