শিরোনামঃ-

» ইসলামী শিক্ষায় আলোকিত প্রজন্ম গঠনে মাদ্রাসা শিক্ষার প্রসার জরুরি : এমদাদ হোসেন চৌধুরী

প্রকাশিত: ১৬. এপ্রিল. ২০২৬ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

জুনেদ আহমদ নামের মাদ্রাসা শিক্ষার্থীর দায়িত্ব নিলেন

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেছেন, নৈতিকতা, মানবিকতা ও সুশিক্ষিত সমাজ গঠনে ইসলামী শিক্ষার ভূমিকা অপরিসীম।
তিনি বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধে শিক্ষিত একটি প্রজন্ম গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার প্রসার ও উন্নয়ন জরুরি।
বৃহপতিবার কেন্দ্রীয় বাস টার্মিনাল রহমানিয়া মাদ্রাসার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ধর্মীয় শিক্ষার আলোকে নিজেদের গড়ে তুললে দেশ ও সমাজ উপকৃত হবে।
তিনি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দেশের সম্পদ উল্লেখ করে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি একটি মাদ্রাসার এক শিক্ষার্থী জুনেদ আহমদের সার্বিক দায়িত্ব গ্রহণ করেন।
শিক্ষার্থীর পড়াশোনা ও প্রয়োজনীয় খরচ বহনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা ইসলামী শিক্ষার প্রসার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
মুফতি মুজির উদ্দিন কাসিমির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, কেন্দ্রীয় বাস টার্মিনাল রহমানিয়া মাদ্রাসার শিক্ষক  মাওলানা আব্দুল জব্বার প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930