শিরোনামঃ-

» বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬. এপ্রিল. ২০২৬ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক-কান-গলা ও হেড-নেক বিশেষজ্ঞ লেজার সার্জন ডা. নূরুল হুদা নাঈম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, এনজেএল ইএনটি সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ও এনজেএল ফাউন্ডেশনের সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. রুবেল আহমেদ, ভয়েস অব সিলেটের সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইউএসএ)-এর পরামর্শদাতা রিফাত আরা রিফা, ডা. মাজেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন এনজেএল-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় ডা. নূরুল হুদা নাঈম বলেন, কণ্ঠ আমাদের অনুভূতির অন্যতম প্রধান মাধ্যম। এর সঠিক যত্ন, পরিচর্যা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে কণ্ঠস্বরের সুস্থতা বজায় রাখা সম্ভব।

Manual5 Ad Code

আমাদের কণ্ঠ একটি মহান নিয়ামত এর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত।

তিনি আরও বলেন, কণ্ঠস্বরের যেকোন সমস্যা দুই সপ্তাহের বেশী হলে অবহেলা না করে দ্রুত একজন ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Manual5 Ad Code

সচেতনতা বৃদ্ধি এবং সঠিক অভ্যাস গড়ে তুললেই কণ্ঠস্বর সুস্থ রাখা সম্ভব।

অনুষ্ঠান শেষে কণ্ঠস্বরের সঠিক ব্যবহার ও যত্ন সম্পর্কে উপস্থিতদের মধ্যে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930