শিরোনামঃ-

» সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

প্রকাশিত: ১৬. এপ্রিল. ২০২৬ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

আত্মবিশ্বাস, মনোযোগ ও পরিশ্রম পরীক্ষায় সফলতার অনন্য মাধ্যম :  মাওলানা লুৎফুর রহমান হুমায়দী

নিউজ ডেস্কঃ
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা সিলেটের অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান হুমায়দী বলেছেন, মনোযোগ, আত্মবিশ্বাস ও পরিশ্রম সফলতার অনন্য মাধ্যম।

Manual3 Ad Code

পরীক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আত্মবিশ্বাসী মানসিকতায় অভ্যস্ত হওয়া ও কঠোর পরিশ্রম করে কৃতিত্বের স্বাক্ষর উপস্থাপন করা দরকার। পাশাপাশি নিজেদেরকে আদর্শ মানুষ ও মুসলিম হিসেবে গড়তে যত্নশীল হতে হবে।

তিনি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও শাখা, সিলেটের উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

শাখা ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করে শিক্ষার্থী আইমান আল কাবির, হামদে বারী তায়ালা পরিবেশন করে শিক্ষার্থী রায়হান নাদিম।

শিক্ষক মাওলানা হানীফ হোসাইন ও সিদ্দিকুর রহমানের পরিচালনায় দাখিল পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে শিক্ষার্থী ইউসুফ আহমদ ফাহিম ও জান্নাত আরা সানিয়া।

Manual3 Ad Code

অন্যান্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ফাহাদ আহমদ ও তাওহীদা আক্তার।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শিক্ষক খোরশেদ আলম মহসিন, উবায়দুল হক, শাহীন আলম, শেখ মো. ইউনুছ আলী, মাওলানা আবদাল হোসাইন, আজিজুর রহমান, আলা উদ্দীন, মাওলানা ইমরান আহমদ, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আব্দুল খালিক, মাওলানা আমীর হোসাইন, মাওলানা কায়েস আহমদ, মাওলানা হোসাইন আহমদ, আব্দুল লতিফ, হাফিজ সাঈদী ও হাফিজ ওবায়দুল হক পীর প্রমুখ।

এছাড়া অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, শিক্ষার্থীদের নিয়ে আমাদের স্বপ্ন ও প্রত্যাশা, মেধা, মনন ও সততায় তারা শ্রেষ্ঠত্ব অর্জন করে পরিবার, প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবে।

আগামীর কান্ডারী হিসেবে নিজেদেরকে তৈরী করবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবতার মুক্তির নিশ্চিতে যথাযথ ভূমিকা পালন করবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930