শিরোনামঃ-

» চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব

প্রকাশিত: ০২. এপ্রিল. ২০২৬ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে কোচ হিসেবে সিলেটের আনোয়ার হোসেনের অংশগ্রহণ সনদ অর্জন

নিউজ ডেস্কঃ
চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ‘তাউলু কোচ’ হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন সিলেটের মো. আনোয়ার হোসেন।

গত ২৩ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত তিয়ানজিং অলিম্পিক সেন্টার জিমনেসিয়ামে এই বিশ্ব আসর অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে ১০ম বিশ্ব জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপের আয়োজক কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ও আন্তর্জাতিক উশু ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝাং ইউপিং-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে অংশগ্রহণ সনদ গ্রহণ করেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশের সেরা উশুকাদের উপস্থিতিতে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের তাউলু ইভেন্টের কোচ হিসেবে গুরুদায়িত্ব পালন করেন মো. আনোয়ার হোসেন।

Manual5 Ad Code

তার দক্ষ নির্দেশনায় বাংলাদেশের তরুণ উশুকা দল আন্তর্জাতিক এই আসরে দেশের নাম উজ্জ্বল করেছে।

অলিম্পিক সেন্টার জিমনেসিয়ামে সপ্তাহব্যাপী চলা এই আসরটি ছিল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ জুনিয়র উশু প্রতিযোগিতা।

সমাপনী দিনে আন্তর্জাতিক উশু ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের হাত থেকে সনদ গ্রহণ করেন তিনি।

Manual8 Ad Code

তার এই অর্জন বাংলাদেশের উশু অঙ্গনে বিশেষ করে সিলেটের ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে।

Manual3 Ad Code

এই প্রাপ্তি সম্পর্কে মোঃ আনোয়ার হোসেন বলেন, বিশ্বের সেরা উশু কোচদের সাথে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ।

Manual2 Ad Code

আন্তর্জাতিক উশু ফেডারেশনের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য গর্বের।

এই অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের তরুণ উশুকাদের আন্তর্জাতিক পর্যায়ে আরও দক্ষ করে গড়ে তুলতে সাহায্য করবে।

তিনি উক্ত দলের কোচ হিসেবে নির্বাচিত করার জন্য বাংলাদেশ উশু ফেডারেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত টিমের দল নেতা ও সান্দা কোচ হিসেবে বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু ও তাউলু দল নেতা হাবিবুর রহমান রুবেল সহ পাঁচজন খেলোয়ার চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930