শিরোনামঃ-

» হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০২৩ | শনিবার


Manual8 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
সিলেট নগরীর টুকেরবাজার হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঁঙ্গনে এই ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন ও  মোঃ আব্দুল্লাহ নোমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের উপ—পরিচালক জাহাঙ্গীর কবির আহামদ ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব অভিজিৎ কুমার পাল।
হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস শুকুর, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রহমান খোরাসানীর, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নেওয়াজ উদ্দিন, ইকবাল আহমদ, বিদ্যালয়ের শিক্ষক রাসেন্দ্র নারায়ণ তালুকদার, বদরুল হুদা, তৃপ্তি সোভা নাথ, মরিয়ম জেসমিন, অল্পনা তালুকদার, রীপা চক্রবর্তী, শিক্ষক মোঃ মহিউদ্দিন, মোঃ খলিলুর রহমান, মোঃ সোহরাব হোসেন, সুজন চন্দ্র দে, মাওলানা শামীম আহমদ, রোহিতাশ্ব তালুকদার, মোহাম্মদ জাকারিয়া, মোঃ এহসানুল হক, মোঃ হাবীবুর রহমান, গিয়াস উদ্দিন মেম্বার প্রমুখ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন, ৮ম শ্রেণির ছাত্র মোঃ রিজভী।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31