শিরোনামঃ-

» জাতীয় দলের কোচিং স্টাফে পরিবর্তনের আভাস

প্রকাশিত: ২৫. ডিসেম্বর. ২০২২ | রবিবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

Manual2 Ad Code

কার জায়গায় কাকে নেওয়া হবে? ঠিক কোন পদে পরিবর্তন আসবে? তা পরিষ্কার করে বলেননি। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কণ্ঠে জাতীয় দলের কোচিং প্যানেলে পরিবর্তন আনার ইঙ্গিত।

কাউকে জাতীয় দল থেকে সরিয়ে ‘এ’ টিম , এইচপি কিংবা একাডেমির কোচ করা হবে কিনা? তাও পরিষ্কার করেননি জালাল ইউনুস। তবে তিনি বলেন, ‘আমার মনে হয় শিগগির আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন। দেখা যাক। আমরা চেষ্টা করছি।’

Manual4 Ad Code

আজ রোববার ঢাকা টেস্ট শেষে জালাল আরও বলেন, ‘বিসিবি এমন কাউকে দায়িত্ব দিতে আগ্রহী, যিনি বা যার দলের ওপর এবং ক্রিকেটারদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে।’

Manual7 Ad Code

তিনি বলেন, ‘আমরা একটা শক্তিশালী দল চাই। কোয়ালিটি ক্রিকেট খেলতে হবে, হাইলি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে। এমন নয় যে খেলছি খেলার মতো, নিচের সারির দলের সাথে জিতে খুশি হচ্ছি, এমন না। আজ যেমন ভারতের সাথে, খুব ক্লোজ ম্যাচ ছিল। তাই আমাদের এমন কোচ দরকার, টিমের ওপর ইমপ্যাক্ট থাকে, টিমের মধ্যে তার প্রভাব থাকবে।’

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30