- মাওলানা জিলাল আহমদের মায়ের ইন্তেকালে মহানগর মজলিসের শোক
- শহীদ জিয়ার শাহদাত বার্ষিকী; মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
- দি এইডেড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে বদরুজ্জামান সেলিমের দায়িত্ব গ্রহণ
- তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর
- সিলেটে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন
- ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
- কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদুল আযহার ৩ জামাত
» সাইক্লোনের ফৌজিয়া কামাল স্মরণসভা
প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২২ | সোমবার
কবি ফৌজিয়া কামাল অত্যন্ত প্রতিভাবান লেখক ছিলেন : কবি রাগিব হোসেন চৌধুরী
স্টাফ রিপোর্টারঃ
‘কবি ফৌজিয়া কামাল অত্যন্ত প্রতিভাবান লেখক ছিলেন। কৈশোরে দেশের ঐতিহ্যবাহী পত্রিকা আল ইসলাহে প্রকাশিত লেখাসমুহে তার প্রতিভার পরিচয় পাওয়া যায়। সংসার জীবনের প্রতিকুলতার মধ্যেও তিনি লেখালেখি বিশেষ করে আমৃত্যু অধ্যয়ন অব্যাহত রেখেছিলেন। ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর লেখাগুলো সংকলিত হলে আমাদের সাহিত্য যেমন সমৃদ্ধ হবে, তেমনি একজন কবির প্রতিও যথার্থ সম্মান প্রদর্শন করা হবে।’
সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত বিশিষ্ট কবি বেগম ফৌজিয়া কামাল স্মরণসভা ও ২১৫ তম সাহিত্য সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক-সংগঠক কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী একথা বলেন।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে বিশিষ্ট ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সিলেট ল’ কলেজের প্রিন্সিপাল এডভোকেট সৈয়দ মহসিন আহমদ, সম্মানিত অতিথি হিসেবে কবিপুত্র গবেষক সৈয়দ মবনু এবং মুল প্রবন্ধ পাঠ করেন লেখক-সাংবাদিক সেলিম আউয়াল।
সাইক্লোন সদস্য তাসলিমা খানম বীথির সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য প্রবাসী গবেষক কবি তাবেদার রসুল বকুল, কেমুসাস-এর সহসভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, ইছমত হানিফা চৌধুরী, নাওয়াজ মারজান। লেখাপাঠে অংশ নেন মাজহারুল ইসলাম মেনন, কামাল আহমদ, জুবের আহমদ সার্জন ও কবির লেখায় সুরারোপ করে সংগীত পরিবেশন করেন শিল্পী মাসুম বিল্লাহ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, শামছুল মুক্তাদির মিজান।
মুখ্য আলোচকের বক্তব্যে এডভোকেট সৈয়দ মহসিন আহমদ বলেন, আমরা দীর্ঘদিন বিশাল একটি একান্নবর্তী পরিবারের সদস্য ছিলাম। আজ তীব্রভাবে অনুভব করছি আমাদেরকে লালনপালনে নিজেকে বিলিয়ে দেয়ায় আমরা একজন বিশাল কবি বেগম ফৌজিয়া কামাল থেকে বঞ্চিত হয়েছি। আমরা চাচি একজন বড়ো মনের মানুষ ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


