শিরোনামঃ-
- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» এবি বাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২২ | শনিবার
বাণিজ্যভিত্তিক ও ঋণভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধে সচেতনতা জরুরি : এ.কে.এম এহসান
স্টাফ রিপোর্টারঃ
এবি ব্যাংক লিমিটেড সিলেটের উদ্যোগে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এবি ব্যাংক লিমিটেড সিলেটের উদ্যোগে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৭ আগস্ট) নগরীর একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পরিদর্শন) এ.কে.এম এহসান।
এবি ব্যাংকের এসইভিপি (ক্যামলকো) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সিলেট অঞ্চলের ভিপি ও ক্লাস্টার হেড মো. ওলিউর রহমানের পরিচালনায় প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এ.কে.এম এহসান বলেছেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে জানা সকলের জন্য জরুরি। মানি লন্ডারিং এর বিভিন্ন রকম ইমপ্যাক্ট আছে, সবচেয়ে বড় ইমপ্যাক্ট জাতীয়ভাবে ক্ষতিগ্রস্থতা। বাণিজ্যভিত্তিক ও ঋণভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধে সকলের সচেতনতা জরুরি। সচেতনতা তৈরি হলে মানুষ এ ব্যাপারে সোচ্চার হবে এবং প্রতিরোধ করা সহজ হবে।
এবি ব্যাংক লিমিটেড সিলেট অঞ্চলের বিভিন্ন শাখার ৮৬ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এসময় বিএফআইইউ মাস্টার সার্কুলার নং-২৬ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, ইভিপি (হেড অব এসিসিডি এন্ড ডিক্যামলকো) মশিউর রহমান এবং এন্টি মানি লন্ডারিং আইন-২০১২ ও এন্টি টেরোরিজম আইন-২০০৯ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন এসএভিপি (এসিসিডি) হাফিজ আল আসাদ।
এদিকে এবি ব্যাংকের বিভিন্ন এজেন্ট মালিক ও কর্মকর্তাদের নিয়ে আলাদা আরেকটি প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
একইদিন দুপরে এবি ব্যাংক ভিআইপি রোড শাখায় প্রশিক্ষণ প্রদান করেন ইভিপি (হেড অব এসিসিডি এন্ড ডিক্যামলকো) মশিউর রহমান।
সিলেট অঞ্চলের ভিপি ও ক্লাস্টার হেড মো. ওলিউর রহমানের পরিচালনায় প্রশিক্ষণে সভাপতিত্ব করেন এসইভিপি (ক্যামলকো) মো. জাহাঙ্গীর আলম।
এই সংবাদটি পড়া হয়েছে ৩২০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


