শিরোনামঃ-

» ব্যারিষ্টার সুমনের উদ্যোগে গোলাপগঞ্জে শতাধিক পরিবারে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান

প্রকাশিত: ৩০. জুলাই. ২০২২ | শনিবার


Manual6 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ

Manual3 Ad Code

এরশাদ আম্বিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন এর উদ্যোগে দেশ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার, রান্না করা খাবার, ত্রাণ ও আর্থিক সহযোগিতার ধারাবাহিকতায় ৫ম ধাপে সিলেটের গোলাপগঞ্জে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।

Manual5 Ad Code

ব্যারিষ্টার সুমনের ত্রাণ কার্যক্রমের সম্নয়ক ও প্রকল্প পরিচালক মো. আহসান হাবীবের তত্তাবধানে শনিবার (৩০ জুলাই) গোলাপগঞ্জের ১নং বাঘা ইউনিয়নের হাতিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুস্তমপুর গ্রামের পানিবন্দি শতাধিক পরিবারকে চিকিৎিসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মাহতাব আহমদ লস্কর ও স্বাস্থ্যকর্মী সেফা বেগম।

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, ১নং বাঘা ইউনিয়নের সদস্য ফয়জুর রহমান, হাতিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কবির উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষিকা আফিয়া বেগম, সমাজ সেবক শাহিন আল মামুন সহ প্রমূখ ।

ডা. মাহতাব আহমদ লস্কর জানান, গোলাপগঞ্জে শতাধিক পরিবারের শিশুসহ বড়দের জ্বর, ডায়রিয়া এবং পানিবাহিত নানা রোগের চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।

ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ত্রাণ কার্যক্রমের সম্নয়ক ও প্রকল্প পরিচালক মো. আহসান হাবীব জানান, সিলেট ও সুনামগঞ্জে বন্যার শুরু থেকে বন্যার্তদের সহযোগিতা করা হচ্ছে। ইতিপূর্বে সিলেট ও সুনামগঞ্জের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে ত্রাণ সহায়তা প্রদান, শুকনো খাবার বিতরণ সহ নানা ধরণের সহযোগিতা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট ও সুনামগঞ্জের প্রত্যেক উপজেলার ইউনিয়নগুলোতে গুরুত্ব বুজে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ করা হবে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930